Monday, June 11, 2018

ঘাতক বাসের তলায় ৯ পড়ুয়া, মৃত ৬

লখনউ: আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা৷ বাস পিষে দিল ৯ জনকে৷ তাদের মধ্যে ৭জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে প্রত্যেকেই পড়ুয়া৷ বাকি দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি৷

কনৌজের কাছে এক্সপ্রেসওয়ের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ একটি ট্যুর বাসে ছাত্ররা হরিদ্বার যাচ্ছিল৷ রাস্তায় তেল ভরার সময়, বাস থেকে নামে তারা৷ এইসময় উত্তরপ্রদেশ রোডওয়েজের একটি বাস দ্রুত গতিতে আসছিল৷ পিছন থেকে তাদের পিষে দিয়ে বেরিয়ে যায়৷

পড়ুয়াদের প্রত্যেকের বয়স ২০-র কোঠায়৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে ঘাতক বাসের চালক পলাতক৷ বাসটি নিয়েই পালিয়ে যায় সে৷ মৃতদের মধ্যে একজন শিক্ষক রয়েছে কিনা, তা নিশ্চিত করতে পারছেন না পুলিশ৷ মৃতদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন৷

The post ঘাতক বাসের তলায় ৯ পড়ুয়া, মৃত ৬ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sWantb

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez