Monday, June 11, 2018

জাহ্নবীর জন্য কী বার্তা দিলেন এই অভিনেতা?

মুম্বই: কয়েক মুহূর্তের অপেক্ষা৷ তারপরই শ্রীদেবীর কন্যার প্রশংসায় ভরে উঠবে সিনেদুনিয়া৷ এমনটাই আশা করছেন কাপুর পরিবার৷ যে দিনের জন্য শ্রীদেবী বহুদিন অপেক্ষা করেছিলেন, সেই সময় এসে গিয়েছে৷ মুক্তি পেতে চলেছে তাঁর মেয়ে জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’র ট্রেলার৷ কিন্তু পাশে থাকবে না জাহ্নবীর মা৷

এই আফশোসটা সারাজীবন থেকে যাবে ঠিকই তবে জাহ্নবী একেবারেই একা নন৷ পাশে রয়েছেন বাবা, দাদা, দিদি সবাই৷ বোনের জন্য অর্জুন কাপুরের চিন্তা এতটাই যে ট্রেলার মুক্তির আগেই শুভেচ্ছাবার্তা পাঠালেন জাহ্নবীকে৷

ইনস্টাগ্রামে জাহ্নবী, খুশি, বনি কাপুর এবং আনশুলার সঙ্গে একটি ছবি আপলোড করে অর্জুন লিখেছেন, “কাল তুমি চিরকালের জন্য দর্শকের কাছে যেতে চলেছ৷ তোমার প্রথম ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে৷ প্রথমেই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব৷ এই গুরুত্বপূর্ণ দিনটায় তোমার পাশে থাকতে পারলাম না৷ মুম্বইতে না থাকলেও আমি তোমার পাশেই আছি৷ একদম চিন্তা কর না৷ আমি শুধু তোমাকে বলতে চাই এই পেশাটা অসাধারণ৷ তুমি যদি ভাল কাজ কর, সৎ হও, নিন্দা নিতে প্রস্তুত থাক তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না৷ সবার সিদ্ধান্তকে সম্মান জানাবে, কিন্তু নিজের মনকে অনুসরণ করে যাবে৷ খুব একটা সহজ পথচলা নাও হতে পারে৷ কিন্তু তুমি প্রস্তুত থেক সবরকম উত্তেজনার জন্য৷ ‘ধড়ক’র জন্য অসংখ্য শুভেচ্ছা৷ এবং সিনেমার গোটা টিমকেও অনেক শুভেচ্ছা৷”

চলতি বছরের জুলাই মাসের ২০ তারিখে মুক্তি পেতে চলেছে জাহ্নবী এবং ইশান খাট্টারের ‘ধড়ক’৷ ছবিটির গল্প অনার কিলিংকে কেন্দ্র করে৷ ভিন্ন কাস্টের দু’টি ছেলে মেয়ে মধুর এবং পরী একে অপরকে ভালোবাসে৷ তাদের সম্পর্কের কথা মেয়েটির পরিবারের কানে যেতেই ঘুরবে গল্পের মোড়৷

মারাঠি ছবি ‘সৈরত’র রিমেক হল ‘ধড়ক’৷ ছবির দুই প্রটাগনিস্ট ভূমিকায় জাহ্নবী এবং ইশান৷ অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আদিত্য কুমার সহ অনেককে৷ শোনা গিয়েছে, টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। নতুন প্রজন্মের রোমিও জুলিয়েটের কাহিনীই ধরা পড়বে ছবিতে৷

চিত্রনাট্য অনুযায়ী বড়লোক বাবা-মায়ের আদুরে মেয়ে। সে শিক্ষিতা। ভবিষ্যতও উজ্জ্বল। সব কিছু ঠিক চলছিল। কিন্তু একদিন সে প্রেমে পড়ে। যদিও ছেলেটি মেয়েটির কাছে তাঁর স্বপ্নের রাজপুত্তুর। কিন্তু আদতে ছেলেটি ছিল গরীব ঘরের। ফলে কোনও ভাবেই তাদের এই প্রেম মেনে নিতে চায় না মেয়েটির পরিবার। অগত্যা পরিবার ছেড়ে ছেলেটির হাত ধরে মেয়ের পালিয়ে বেড়ানো। বাড়ির অমতে দু’জনে বিয়ে করে পাড়ি দেয় অন্য শহরে৷ আদৌ কী তাঁদের পরিবারের কেউ খুঁজে পাবে! তাই নিয়ে গোটা সিনেমা।

The post জাহ্নবীর জন্য কী বার্তা দিলেন এই অভিনেতা? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sMdDbs

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez