Saturday, June 9, 2018

যুদ্ধের হুমকির মাঝে বিশ্বকাপের আসরে আরব যুবরাজ

মস্কো ও রিয়াধ: রাশিয়া যদি কাতারকে ক্ষেপণাস্ত্র বিক্রি করে তাহলে শুরু হবে সেনা অভিযান৷ এমনই হুমকি দিয়েছেন সৌদি বাদশা সলমন বিন আজিজ৷ তাঁর হুমকির পরেই মুসলিম বিশ্বে লেগেছে দোলা৷ এরই মাঝে রাশিয়ায় অনুষ্ঠিত হতে চলা ফিফা ফুটবল বিশ্বকাপের আসরে সৌজন্য সফরে যাচ্ছেন আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন৷

উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়া-সৌদি আরবের খেলা দেখতেই তাঁর সফর৷ ক্রেমলিন থেকে মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনই জানিয়েছেন৷ ফুটবলের আসরে গেলেও সৌদি যুবরাজের সফর ঘিরে সরগরম কূটনৈতিক মহল৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খাবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিশেষ বৈঠক করতে চলছেন আরব যুবরাজ৷ সম্ভবত সেই বৈঠকেই রাশিয়ার কাছে অনুরোধ করা হবে যাতে কাতারকে ক্ষেপণাস্ত্র বিক্রি না করা হয়৷

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক আগেই জানিয়েছে, তারা কোনওভাবেই কাতারের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি থেকে সরছে না৷ আর সৌদি আরবের দাবি, কাতারের হাতে রুশ ক্ষেপণাস্ত্র থাকলে সেটা আরব দুনিয়ার কাছে চিন্তার কারণ৷ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি বাদশা সলমন আজিজ চিঠি লিখেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে৷ ফরাসি সংবাদপত্রে সেই চিঠির কিছু অংশ প্রকাশ হওয়ায় তীব্র আলোড়ন তৈরি হয়৷

পারস্য উপসাগরের তীরবর্তী ছোট্ট রাষ্ট্র কাতারের বিরুদ্ধে সীমান্ত অবরুদ্ধ কর্মসূচি নিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, মিশর সহ একাধিক রাষ্ট্র৷ ফলে কাতারের অভ্যন্তরীণ জনজীবনে লেগেছে অর্থনৈতিক ধাক্কা৷ বিশ্বের সর্বাধিক মাথাপিছু আয়ের দেশ কাতারের দেখা দিচ্ছে খাদ্য সংকট৷ কিছু দেশ থেকে খাদ্য সামগ্রী এলেও তা চাহিদার তুলনায় কম বলেই জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম৷

The post যুদ্ধের হুমকির মাঝে বিশ্বকাপের আসরে আরব যুবরাজ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MdMWoc

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez