শ্রীনগর: টহলরত জওয়ানদের উপর ফের হামলা চালাল জঙ্গিরা৷ শনিবার বিকালের ঘটনাটি জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলার৷
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বান্দিপোরার পানহার এলাকার ঘন জঙ্গলে টহল দেওয়ার সময় হয় হামলাটি৷ পুরো এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী৷ জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে৷
দু’দিন আগে কুপওয়ারা জেলাতেও টহলরত জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা৷ তার আগে কেরন সেক্টরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ সেই ঘটনায় দুই জওয়ান আহত হয়৷
এ দিকে বান্দিপোরার ঘটনায় এখনও কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি৷ তবে অনুমান হিজবুল জঙ্গিদের হাত রয়েছে হামলার পিছনে৷
The post টহলরত জওয়ানদের উপর জঙ্গি হামলা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sUevtQ
No comments:
Post a Comment