Saturday, June 30, 2018

5g পরিষেবা নিয়ে গোটা বিশ্বকে পিছনে ফেলার পথে এই দেশ!

আগামী ২০২৫ সালের মধ্যে 5g বাজারের শীর্ষে পৌঁছে জাওয়ার আশা করছে চিন। মনে করা হচ্ছে এই সময়ের মধ্যে দেশের 5g সংযোগ হবে ৪৩ কোটি, যা সারাবিশ্বের মোট 5g সংযোগের এক তৃতীয়াংশ।

গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (জিএসএমএ) এবং গ্লোবাল টিডি-এলটিই ইনিশিয়েটিভ (জিটিআই)-এর এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের তিনটি মোবাইল পরিষেবা সংস্থানই 5g নেটওয়ার্কের পরীক্ষা চালাচ্ছে। কয়েক বছরের এই পরিকল্পনায় রয়েছে 5g প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং নেটওয়ার্কের কৌশল বের করা হবে। এর মাধ্যমে ২০২০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে বড় পরিসরে 5g নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা রয়েছে লালচিনের।

সাংহাইতে চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ 5g প্রযুক্তি নিয়ে এই প্রতিবেদনে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, 5g প্রযুক্তির বেস স্টেশনের ভিত্তিতে চিনের প্রাক-বাণিজ্যিক এবং বাণিজ্যিক উন্মোচন হবে বিশ্বের সবচেয়ে বড় উন্মোচনের ঘটনাগুলোর মধ্যে একটি। জিএসএমএ অন্যতম আধিকারিক ম্যাটস গ্র্যানরিড বলেন, 5g প্রযুক্তিতে চিন নেতৃত্বস্থানীয় পর্যায়ে থাকার পেছনে রয়েছে দ্রুত পরিকাঠামোগত পরিবর্তন আনতে তাদের সক্রিয় সরকারের উদ্যোগ।

গ্র্যানরিড বলেন, “চিনা মোবাইল পরিষেবা সংস্থাগুলি দেশ জুড়ে ব্যবসায়িক খাতগুলোতে নিরাপদ, বিশ্বাসযোগ্য এবং বুদ্ধিদীপ্ত সংযোগ দিতে উদ্বুদ্ধ করা হবে যাতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে।”

The post 5g পরিষেবা নিয়ে গোটা বিশ্বকে পিছনে ফেলার পথে এই দেশ! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2z38CRs

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez