Tuesday, July 9, 2019

ধনকুবের নরেশ গয়ালের বিদেশ যাত্রায় শর্ত আরোপ আদালতের

নয়াদিল্লি: বিদেশ যেতে চাইলে যেতে পারেন, তবে তার আগে ১৮,০০০ কোটি টাকা জমা রাখতে হবে। জেট এয়ারওয়েজ প্রতিষ্ঠাতা নরেশ গয়ালকে দিল্লি হাইকোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে কেন্দ্রের জারি করা লুক আউট সার্কুলার (এলওসি)-কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করেছিলেন জেটের প্রাক্তন কর্তা।

সেই আবেদনের শুনানি শুনে বিচারপতি সুরেশ কাইত জানান, এই মুহূর্তে গয়ালকে কোনও রকম অন্তর্বর্তীকালীন সুবিধা দেওয়া হবে না তবে তিনি চাইলে বিদেশে যেতে পারেন তবে তার আগে ১৮,০০০ কোটি টাকা গ্যারান্টি বাবদ জমা রাখতে হবে৷ এই মামলার পরবর্তী শুনানি ২৩ অগস্ট।

গত ২৫ মে লন্ডন যাওয়ার জন্য নরেশ গয়াল ও তাঁর স্ত্রী অনিতা দুবাইগামী একটি উড়ানে উঠতে গেলে এলওসি না থাকার দরুন ওই উড়ান থেকে নামিয়ে দেওয়া হয়। যদিও গয়ালের যুক্তি ছিল , ওইদিনই তিনি এলওসি-র কথা জানতে পারেন। তাছাড়া তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর অথবা ইসিআইআর ছিল না বলে সেদিন জানিয়েছিলেন৷ তাঁর আইনজীবী মনিন্দর সিং সওয়ালের সময় দাবি করেন, জেট গোষ্ঠীকে বাঁচানোর জন্য তহবিল সংগ্রহের জন্যই দুবাই ও লন্ডন যাচ্ছিলেন নরেশ গয়াল।

যদিও অতিরিক্ত সলিসিটর জেনারেল মনিন্দর আচার্য এবং কেন্দ্রীয় সরকারের কৌঁসুলি অজয় ডিগপল সওয়ালে জানান, যেখানে ১৮,০০০ কোটি টাকার এই বিরাট জালিয়াতির বিষয়ে এসএফআইও তদন্ত করছে সেখানে তো গয়ালের উচিত অবিলম্বে তদন্তে সব রকম সহযোগিতা করা।

The post ধনকুবের নরেশ গয়ালের বিদেশ যাত্রায় শর্ত আরোপ আদালতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30qnYrI

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez