নিউজ ডেস্ক, কলকাতা: আজই স্যাট (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল) ডিএ মামলার রায় দিতে পারে। ফলে এই নিয়ে উৎকন্ঠা রয়েছে সরকারি কর্মীদের মধ্যে৷ ১৮ জুন এই ডিএ মামলার শুনানি শেষ হয়েছে স্যাট-এ।
ডিএ রাজ্য সরকারি কর্মীদের আইনসংগত অধিকার বলে কলকাতা হাইকোর্ট গত বছর রায় দিয়েছিল। সেই রায়ে দুটি বিষয় দু’মাসের মধ্যে ঠিক করতে বলা হয়েছিল ৷ প্রথমত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র হার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হবে কি না ? দ্বিতীয়ত রাজ্যেরই কিছু কর্মচারী আছে, যারা দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হস্টেলে নিযুক্ত , তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই DA পান । তাহলে রাজ্যে নিযুক্ত কর্মচারীরাও কি ওদের মতোই ডিএ পাবেন কি না? রাজ্যের তরফে এই বিষয়ে আপত্তি তোলা হয়। সেটাকে ঘিরেই স্যাট-এ কয়েক মাস ধরে চলে এই মামলার শুনানি চলে ।
পড়ুন: অর্থমন্ত্রকে বাড়ল বাঙালি আমলার গুরুত্ব
গত বছর অক্টোবর ডিও মামলার শুনানি শেষ হয় স্যাট-এ ৷ এরপর আবার রাজ্যের তরফে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করে বিশেষ শুনানির আবেদন করে৷ তখন হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও শেখর ববি শরাফের নেতৃত্বে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠিত হয়৷ যদিও এই ডিভিশন বেঞ্চ এবছর ৮ মার্চ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়ে স্যাট-কেই তা নিষ্পত্তির নির্দেশ দেয় । ১৮ জুন যার শুনানি শেষ হয় ।
এদিকে ২১ জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্য জানিয়েছেন, কেন্দ্রীয় হারে যারা ডিএ চাইছেন তারা যেন দিল্লি চলে যায়৷ সেই পরিস্থিতিতে এই মামলার রায়ের অন্য একটা মাত্রা রয়েছে বলেই মনে করছে বিভিন্নমহল৷
The post রাজ্যের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া নিয়ে রায় হতে পারে আজই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OmC0ti
No comments:
Post a Comment