Sunday, July 7, 2019

চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত

স্টাফ রিপোর্টার, কলকাতা: তৃণমূল থেকে এখন বহিষ্কারের অপেক্ষায় বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ বহিষ্কৃত হলেই মুকুল রায়ের হাত ধরে পদ্মমুখী হবেন তিনি৷ চলতি সপ্তাহেই তাঁর গায়ে গেরুয়া নামাবলী ওঠার প্রবল সম্ভবনা রয়েছে৷ সব্যসাচীর ঘনিষ্ট মহলের একাংশ এমনই দাবি করছে৷

আগে থেকেই ১০ জুলাই বিধাননগর পুরবোর্ডের বৈঠক ডাকা ছিল। সূত্রের খবর, ১৪ তারিখ বিদেশ সফরে যাবেন বলে সব্যসাচীর ইচ্ছেতেই ১০ তারিখের বৈঠক ডাকা হয়। ওই বৈঠকেই সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থায় শিলমোহর দেওয়া হবে। তার পর কাউন্সিলরদের বৈঠক ডেকে নতুন মেয়র নির্বাচিত করা হতে পারে বলে খবর। সব্যসাচীর ঘনিষ্ট কেউ কেউ বলছেন, তৃণমূলের সেই পদক্ষেপের পরই মুকুল রায়ের হাত ধরবেন সব্যসাচী৷ বিদেশে যাওয়ার আগে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন৷

আবার আর একটা অংশের বক্তব্য, বিদেশ থেকে ফিরে তিনি বিজেপিতে যাবেন৷ ২১ জুলাইয়ের পর বিধাননগরের প্রাক্তন মেয়রকে গেরুয়া শিবিরে যাবেন৷ তবে এটা নিশ্চিত সব্যসাচী বিজেপিতে যাচ্ছেন৷ রবিবার রাতে বিধাননগরে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁর বৈঠকে সেটা আরও স্পষ্ট হয়েছে।

রবিবার সকালে বিধাননগর পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম৷ সেই বৈঠকের পর সব্যসাচী দত্তের জায়গায় মেয়র পদের দায়িত্বে আপাতত বহাল করা হয়েছে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে। পরে সাংবাদিকদের ফিরহাদ বলেন, সব্যসাচীর ঔদ্ধত্য দলকে বারবার অস্বস্তিতে ফেলে দেওয়ায় আমি ওকে বলেছিলাম, যাওয়ার হলে চলে যা। এই পার্টি ওকে মেয়র করেছে, বিধায়ক করেছে। এখন ভাল লাগছে না তো মুকুলদার সঙ্গে যাওয়ার হলে চলে যা৷’’

বিধাননগর পুরসভার সমস্ত কাজকর্মের ভার ডেপুটি মেয়রকে দেওয়ার প্রসঙ্গে সব্যসাচী বলেন, ‘‘এ নিয়ে দলের তরফে কোনও বার্তা, ফোন বা চিঠি আমার কাছে আসেনি।’’ মেয়র হিসাবে তাঁকে অকেজো করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘জল্পনার উপর ভিত্তি করে কোনও মন্তব্য করব না।’’

তৃণমূলে শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশের বক্তব্য, সব্যসাচী দত্ত চাইছেন দল তাঁকে বহিষ্কার করুক৷ সেই উদ্দেশ্য সফল করতেই তিনি নিয়ম করে দলের অস্বস্তি হবে এমন মন্তব্য করে চলেছেন। যেমনটা মুকুল-পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় করতেন৷ লাগাতার ‘দলের বিরুদ্ধে’ মন্তব্য করার জেরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। তারপরই বাবা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভ্রাংশু। সব্যসাচীও সেই একই কৌশল নিতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

অনেকদিন ধরেই বিজেপিতে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন সব্যসাচী৷ মুকুল রায়কে বাড়িতে ডেকে লুচি-আলুরদম খাওয়ানো দিয়ে জল্পনার সূত্রপাত হয়৷ পরে হোলির অনুষ্ঠানে গিয়ে বিজেপিতে যোগের জল্পনা বাড়িয়ে তিনি বলেছিলেন, ‘জয় ভারত, ভারত মাতা কি জয়। আমি মেয়র না থাকি, আমি এমএলএ না থাকি, আপনাদের সঙ্গে আছি। মেয়র বা এমএলএ হয়ে জন্মাইনি, সেভাবে মরবও না।’তারপরও লাগাতার দলবিরোধী মন্তব্য করেছেন তিনি৷

সব্যসাচীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে এদিন মুকুল রায় বলেন,”বিজেপিতে আসতে চেয়ে আগে আবেদন করুক! আগ্রহ প্রকাশ করুক। আবেদন এলে তবে এব্যাপারে মন্তব্য করব।”

The post চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XtqNeK

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez