Sunday, July 14, 2019

পুজোর আগেই শিক্ষক নিয়োগ, বড়সড় সিদ্ধান্ত প্রশাসনের

কলকাতা:  শিক্ষক নিয়োগ নিয়ে অবশেষে সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পুজোর আগেই শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছে শিক্ষামন্ত্রী। অক্টোবরের প্রথম সপ্তাহে দুর্গাপুজো। হাতে শুধু অগস্ট এবং সেপ্টেম্বর।

মনে করা হচ্ছে আগামী মাসের প্রথমেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত কয়েকদিন ধরে শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে সরকার। কিন্তু সেই সমস্ত বিতর্ক কাটিয়ে শিক্ষক নিয়োগের ঘোষণা। এই ঘোষণায় আশার আলো দেখছেন লক্ষাধিক পরীক্ষার্থী।

সম্প্রতি শিক্ষক নিয়োগের কথা জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে স্কুলে শিক্ষক নিয়োগের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর এরপরেই তড়িঘড়ি শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণার পরেই জরুরি ভিত্তিতে বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে এসএসকে, এমএসকে, এনআইএসরাও উপস্থিত থাকবেন। সবাইকে নিয়েই এই বৈঠক করবে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, ” আগামী ২০ শে জুলাই বৈঠক করবে শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে শিক্ষক নিয়োগ করতে। সেই মতো পুজোর আগেই শিক্ষক নিয়োগ করা হবে। এসএসকে, এমএসকে, এনআইএস-দের নিয়ে কমিটি গড়বে শিক্ষা দফতর। “

দেরিতে হলেও সরকারের এহেন ঘোষণায় খুশি শিক্ষকসমাজ।

The post পুজোর আগেই শিক্ষক নিয়োগ, বড়সড় সিদ্ধান্ত প্রশাসনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YTlEsZ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez