স্টাফ রিপোর্টার, তমলুক: বাঙালি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গার মধ্যে সমুদ্র প্রায় তালিকার প্রথমদিকেই থাকে, আর জলের কথা উঠলে স্বাভাবিকভাবেই উঠে আসে মন্দারমণি, দিঘা, পুরীর নাম৷
এসব স্থানে সকলে যাদের ভরসায় নিশ্চিন্তে আনন্দ করতে পারেন তারা হলেন নুলিয়া৷ যারা নিজেদের জীবনের পরোয়া না করেই পর্যটকদের বাঁচাতে প্রতিনিয়ত দূরন্ত ঢেউয়ে ঝাঁপিয়ে পড়েন৷ তাঁদের তৎপরতায় প্রতিবছর শতাধিক পর্যটক মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।

এই নুলিয়ারা না থাকলে বছরে পর্যটকের মৃত্যুর হার যে কয়েকগুণ বেড়ে যেত তা না বললেও বোঝা যায়। এমনই ৪ নুলিয়াকে সাহসিকতার পুরস্কার দিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি. সলোমন নেশাকুমার৷
এই ৪ নুলিয়া হলেন নিরঞ্জন শীট, গৌতম প্ৰধান, সুব্ৰত দুয়ারি তপন জানা। এদের প্রত্যেকের হাতে নগদ আড়াই হাজার টাকা করে পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়েছে।
সাহসিকতার সঙ্গে বহু পর্যটককে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তোলার জন্য তাঁদের উৎসাহিত করতে এই পুরস্কার বলে জেলা পুলিশ কর্তা জানিয়েছেন।
The post কাজই পরিচয়: সাহসিকতার জন্য দিঘার ৪ নুলিয়াকে পুরস্কার পুলিশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JAhnnP
No comments:
Post a Comment