স্টাফ রিপোর্টার, বহরমপুর: কাটমানি ইস্যুতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন লোকসভার কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী৷সরাসরি আক্রমণ করে বললেন, ‘কাটমানি ইস্যুতে দলের নিচুতলার নেতাদের কাঠগড়ায় তুলে দৈত্যকুলে প্রহ্লাদ সাজতে চাইছেন মমতা।’
দিল্লি থেকে বহরমপুরে ফিরে শুক্রবার রাতে অধীর চৌধুরী বলেন, ‘তাঁর দলের নেতারা যে কাটমানি খাচ্ছেন তা কি জানতেন না মুখ্যমন্ত্রী? তিনিই তো আবার পুলিসমন্ত্রী। তা পুলিসকে ব্যবস্থা নিতে নির্দেশ দেননি কেন? এখন কাটমানি ফেরত দিন বলে দলের নেতাদের বিরুদ্ধে জনগণকে লেলিয়ে দিচ্ছেন। ক্ষমতা থাকলে প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে লোক লাগান। জেলাশাসক থেকে শুরু করে জেলার তাবড় নেতারা কাটমানি খান। মুর্শিদাবাদের সদ্য প্রাক্তন জেলাশাসক তো টেন্ডার থেকে কাটমানি খেতেন।’ এর পরই মমতাকে আক্রমণ করে অধীর বলেন, ‘উনি এখন লোককে দেখাতে চাইছেন আমি দৈত্য়কুলে প্রহ্লাদ। আমি সতী-সাধ্বী।’
প্রশান্ত কিশোরকে নিয়েও এদিন মমতাকে কটাক্ষ করেছেন তিনি। বলেন, ‘প্রশান্ত দিদির জীবন অশান্ত করে তুলেছেন।’
লোকসভা নির্বাচনে রাজ্য তথা দেশে কংগ্রেসের ভরাডুবির মধ্যেও নিজের গড় বহরমপুর ধরে রেখেন অধীর চৌধুরী। তারউপর কংগ্রেসের লোকসভার নেতা নির্বাচিত হওয়ার পর সর্বভারতীয় রাজনীতিতে অধীরবাবুর রাজনৈতিক মর্যাদা এখন অনেকটাই বেড়েছে।তাই তাঁর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ৷
The post কাটমানি ইস্যুতে সতী সাজতে চাইছেন মমতা: অধীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NxiDNF
No comments:
Post a Comment