বহরমপুর: চা ওয়ালা প্রধানমন্ত্রীর জবাবে মাধ্যমিক পাশ ছেলেকে লোকসভার দলনেতা করেছে কংগ্রেস। এমনটাই বললেন অধীর চৌধুরী নিজে।
শনিবার বিকেলে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে একটি সম্বর্ধনা সভার আয়োজন করে জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী বলেন বিজেপি বড় বড় করে বলে তাদের দল একজন চাওয়ালাকে প্রধানমন্ত্রী করেছে আর একজন পেপারওয়ালাকে রাষ্ট্রপতি করেছেন, কিন্তু কংগ্রেস অধীর চৌধুরীকে লোকসভার পরিষদীয় দলনেতা করে বুঝিয়ে দিয়েছে কংগ্রেস একজন মাধ্যমিক পাশ ছেলেকে তাদের দলের নেতা করেছে।
এদিনের সভা থেকে কেন্দ্রের দ্বিতীয় মোদী সরকারের সমালোচনার পাশাপাশি এরাজ্যের মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেন। বলেন, কাটমানি ছাটমানি নিয়ে দিদি কানাকানি করছেন। মুর্শিদাবাদ জেলার এস পি, ডি এম, বিডিও, এস ডি ও সবাই চোর। কারণ ওরা নেতারা কাটমানি নিচ্ছেন তা জানতেন তাও এতদিন কিছু ব্যবস্থা নেননি কেন বলেও প্রশ্ন তোলেন অধীর চৌধুরী । তিনি বলেন এরা সবাই জানে তাই তারাও সমান ভাবে কাটমানি নিয়েছে।
অধীর চৌধুরী আরও বলেন, ‘তাঁর দলের নেতারা যে কাটমানি খাচ্ছেন তা কি জানতেন না মুখ্যমন্ত্রী? তিনিই তো আবার পুলিশমন্ত্রী। তা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেননি কেন? এখন কাটমানি ফেরত দিন বলে দলের নেতাদের বিরুদ্ধে জনগণকে লেলিয়ে দিচ্ছেন। ক্ষমতা থাকলে প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে লোক লাগান। জেলাশাসক থেকে শুরু করে জেলার তাবড় নেতারা কাটমানি খান। মুর্শিদাবাদের সদ্য প্রাক্তন জেলাশাসক তো টেন্ডার থেকে কাটমানি খেতেন।’ এর পরই মমতাকে আক্রমণ করে অধীর বলেন, ‘উনি এখন লোককে দেখাতে চাইছেন আমি দৈত্য়কুলে প্রহ্লাদ। আমি সতী-সাধ্বী।’
প্রশান্ত কিশোরকে নিয়েও এদিন মমতাকে কটাক্ষ করেছেন তিনি। বলেন, ‘প্রশান্ত দিদির জীবন অশান্ত করে তুলেছেন।’
লোকসভা নির্বাচনে রাজ্য তথা দেশে কংগ্রেসের ভরাডুবির মধ্যেও নিজের গড় বহরমপুর ধরে রেখেন অধীর চৌধুরী। তার উপর কংগ্রেসের লোকসভার নেতা নির্বাচিত হওয়ার পর সর্বভারতীয় রাজনীতিতে অধীরবাবুর রাজনৈতিক মর্যাদা এখন অনেকটাই বেড়েছে।তাই তাঁর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ৷
The post চা-ওয়ালা প্রধানমন্ত্রীর জবাবে মাধ্যমিক পাশ ছেলেকে দলনেতা করেছে কংগ্রেস: অধীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S1gOre
No comments:
Post a Comment