Monday, July 15, 2019

হারের যন্ত্রণার মধ্যেই শিশুদের বিশেষ পরামর্শ নিশামের

লন্ডন: ক্রিকেট মক্কায় ক্রিকেট দেবতার আশীর্বাদ না-থাকায় বিশ্বজয় সম্ভব হয়নি কিউয়িদের৷ বরং বলা ভালো ক্রিকেট দেবতার আশীর্বাদেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড৷ রবিবাসরীয় লর্ডসের ফাইনাল ও সুপার ওভার টাই হওয়ায় ম্যাচে বেশি বাউন্ডারি মারায় ২০১৯ বিশ্বকাপ জেতে ইংল্যান্ড৷

সুপার ওভারের দ্বিতীয় বলে জিমি নিশাম ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বাড়ালেও শেষরক্ষা হয়নি৷ শেষ বলে ২ রান নিতে গিয়ে মার্টিন গাপ্তিল রান-আউট হওয়ার কিউয়িদের বিশ্বজয়ের স্বপ্ন সমাধিস্থ হয়৷ ম্যাচে অল-রাউন্ড পারফর্ম করলেও দেশকে বিশ্বকাপ দিতে না-পারায় যন্ত্রণায় শিশুদের খেলাধুলো না-করার পরামর্শ দিলেন নিশাম৷

আরও পড়ুন: বিশ্বকাপে ‘হ্যান্ড অফ গডে’র স্মৃতি ফিরল ‘ব্যাট অফ গডে’

বিতর্কিত পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ হাতছাড়া করার যন্ত্রণা যে কী, তা বুঝিয়ে দিলেন কিউয়ি অল-রাউন্ডার৷ হারের পরের দিন নিশাম টুইটে লেখেন, ‘বাচ্চারা, তোমরা খেলাধুলো করতে যেও না। কেক টেক বানাও বা অন্য কিছু করো। মোটাসোটা আর খুশি মনে ৬০ বছর বয়সে মৃত্যু বরণ করো।’

সুপার ওভারে ছক্কা হাঁকানোর আগে ম্যাচে ২৫ বলে ১৯ রান এবং সাত ওভারে ৪৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলে নিশাম। নিজের যন্ত্রণার কথাটা আরও পরিষ্কার করে নিশাম টুইটে লেখেন, ‘এই হার ভীষণ যন্ত্রণাদায়ক। আশা করব, আগামী এক দশকে এমন কয়েকটা দিন আসবে যখন আমি এই ফাইনালের শেষ আধ ঘণ্টার কথা ভাবব না। ইংল্যান্ডকে অভিনন্দন।’

আরও পড়ুন: সাহসী ‘বিগ’ বেন, অভিশপ্ত ইডেনের শাপমুক্তি ঐতিহাসিক লর্ডসে

চার বছর আগে অর্থাৎ ২০১৫ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে বিশ্বজয়ের স্বাদ তেতো হয়েছিল নিউজিল্যান্ডের। কিন্তু এবার ফাইনালে ইংল্যান্ডকে রীতিমতো চাপে ফেলে বিশ্বজয়ে আশা জাগিয়েছিল উইলিয়ামসনের দল। ম্যাচে আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা জোরাল করেছিলেন কিউয়িরা৷ কিন্তু ভাগ্যের কাছে হার মানতে হয় উইলিয়ামসনদের৷

ম্যাচের পর সুপার ওভারও টাই হয়। কিন্তু বেশি বাউন্ডারি মারার সুবাদে বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড৷ ফলে এত কাছে এসেও ট্রফি জিততে না-পারার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন নিশাম। টুইটে কিউয়ি অল-রাউন্ডার লেখেন, ‘টুর্নামেন্টে আমাদের পাশে থাকার জন্য সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। মাঠে আপনাদের গর্জন শুনতে পেয়েছি। আপনারা একান্তভাবে যা চেয়েছিলেন, তা দিতে না-পারায় ক্ষমা চেয়ে নিচ্ছি।’

আরও পড়ুন: আইসিসি’র বিশ্বকাপ একাদশে জায়গা হল না বিরাটের

The post হারের যন্ত্রণার মধ্যেই শিশুদের বিশেষ পরামর্শ নিশামের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NUDE57

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez