Sunday, July 14, 2019

বনকর্মীদের মার খাওয়ার প্রতিবাদে আন্দোলনে নামছে কর্মী সংগঠন

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা : বনকর্মচারী দের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আগামী ২৪ জুলাই রাজ্য জুড়ে সমস্ত রেঞ্জ, বিট, বাগান ও বনদফতরের অফিসগুলিতে বিক্ষোভ দেখাবে ওয়েষ্ট বেঙ্গল ফরেষ্ট সার্ভিস এমপ্লয়ীজ ফেডারেশন। কালো ব্যাচ পরিধান করে টিফিনের সময় বিক্ষোভ দেখাবে ফেডারেশন। পাশাপাশি বনমন্ত্রী ও প্রধান মুখ্য বনপাল, HoFF ও বন্যপ্রানের উদ্দেশ্যে গণস্বাক্ষরিত স্মারক লিপি পেশ করা হবে। ওয়েষ্ট বেঙ্গল ফরেষ্ট সার্ভিস এমপ্লয়ীজ ফেডারেশনের সাধারণ সম্পাদক অমল সিনহা

ফেডারেশনের দাবী গুলি জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দাবী, ১) বনকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ২) নিচুতলায় প্রয়োজনীয় পদ সৃষ্টি করতে হবে ৩) দক্ষিণ২৪ পরগণার মৌপিঠ, রামগঙ্গা, নলগড়া আক্রমণে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ৪) বনকর্মীদের প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে হবে। ৫) আইন আরোপের পূর্বে JFMCকে নিয়ে সচেতনতা মূলক প্রচার ও বিকল্প অন্য সংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। ৬) স্বৈরাচারী ও হঠকারী আধিকারিকদের অপসারণ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ

প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবার বনদফতরের রেঞ্জার ও এক বনকর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধোরের অভিযোগ ওঠে মৎস্যজীবীদের বিরুদ্ধে। গুরুতর জখম হন রামগঙ্গার রেঞ্জার বিমলেন্দু মাইতি। তাঁকে পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গোবর্ধনপুর উপকূল থানায় অভিযোগ দায়ের করেন বিমলেন্দু। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

বনদফতর সূত্রের খবর ছিল, রেঞ্জার বিমলেন্দু তাঁর সহকর্মীদের নিয়ে সুন্দরবনের জঙ্গলে নদীপথে তল্লাশি অভিযানে বেরিয়েছিলেন। সুন্দরবনের ধনচি জঙ্গলের সুতি খালের মধ্যে তাঁরা তিনটি ট্রলার দেখতে পান। প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা দেওয়ার কারণে গভীর সমুদ্রে ও নদীতে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলার ঘাটে ফেরার সরকারি নির্দেশ থাকলেও তিনটি ট্রলারকে জঙ্গলের ভেতরে সমুদ্র ও নদী সংলগ্ন খালে নোঙর করে থাকতে দেখে সন্দেহ হয় রেঞ্জার ও বনকর্মীদের। তিনটি ট্রলারকেই আটক করেন তাঁরা। ট্রলার আটক হয়েছে এই খবর পেয়ে আশপাশে থাকা মৎস্যজীবীরা নৌকো করে এসে রেঞ্জারসহ বনকর্মীদের ঘেরাও করে। শুরু হয় মৎস্যজীবীদের সঙ্গে বনকর্মীদের বচসা। মৎস্যজীবীরা আটক তিনটি ট্রলার ছেড়ে দেওয়ার দাবি করে।

তাদের দাবি না মানায় ক্ষিপ্ত মৎস্যজীবীরা রেঞ্জারসহ এক বনকর্মীকে টেনে হিঁচড়ে নৌকা থেকে নামিয়ে মারধর শুরু করে। অভিযোগ ছিল, রেঞ্জার ও ওই বনকর্মীকে জোর করে মৎস্যজীবীরা তুলে নিয়ে যায় পাথরপ্রতিমার জি প্লটের সবুজবাজার এলাকায়। সেখানে রেঞ্জার ও ওই বনকর্মীকে আটকে রেখে ফের বেধড়ক মারধর করে।

মারধরে রেঞ্জার বিমলেন্দু অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয় পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে। বন দফতরের দাবি ছিল, এভাবেই বিভিন্ন সামগ্রী ট্রলার ভর্তি হয়ে বাংলাদেশে পাচার হয়ে যায়। এর আগেও একাধিকবার বনকর্মীদের হাতে ধরা পড়েছে ট্রলার ভর্তি নতুন জামা, কাপড়, শাড়িসহ বিভিন্ন সামগ্রী। গোপন সূত্রে খবর পেয়ে এবারও তা ধরতে গিয়েই আক্রান্ত হন রেঞ্জার ও বনকর্মী।

এপ্রিল মাসেও এইরকমই ঘটনা ঘটেছিল। সুন্দরবনের মৈপীঠ উপকূল থানার পূর্ব গুড়গুড়িয়ার মনসাতলায় জেলা বনআধিকারিক সন্তোষা জি আরের নির্দেশে কুলতলি বিট অফিসার বিবেকানন্দ বেরা ও ঝড়খালি বিট অফিসার দেবব্রত প্রামানিকের নেতৃত্বে ২০ জন বনকর্মীকে নিয়ে অনাথ সাহু নামে এক বাঘ শিকারিকে গ্রেফতার করতে যান। সে সময় প্রায় শ’খানেক পুরুষ ও মহিলা মিলে লাঠি-বাঁশ নিয়ে ওই বনকর্মীদের উপর আক্রমণ করে। এতে ৮ জন বনকর্মী গুরুতর আহত হন। বনকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই ছয় দফা দাবী নিয়ে আন্দোলন।

The post বনকর্মীদের মার খাওয়ার প্রতিবাদে আন্দোলনে নামছে কর্মী সংগঠন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30zPByJ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez