Sunday, July 7, 2019

শাসকের চাপ বাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই দাপুটে নেতা

বর্ধমান:  লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপিতে যোগদানের হিড়িক। গোটা রাজ্যজুড়ে নিঃসন্দেহে বিজেপির শক্তি বাড়ছে। যা যথেষ্ট মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলের কাছে। এই অবস্থায় শাসকের চাপ বিজেপি নেতাদের হুঁশিয়ারি, আগামী বিধানসভা ভোটের আগে দলটাই উঠে যাবে। মুখে কিছু না বললেও বঙ্গে বিজেপির উত্থানে যে চাপ বেড়েছে তা মেনে নিচ্ছেন বহু নেতাই। শাসকের চিন্তা আরও বাড়িয়ে এবার বিজেপিতে যোগ দিলেন প্রভাবশালী তৃণমূল নেতা চঞ্চল গড়াই। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ এসএস আলুওয়ালিয়ার হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন চঞ্চলবাবু।

যদিও চঞ্চলবাবুর জার্সি বদলে খুব একটা প্রভাব পড়বে জেলা তৃণমূলে। তাঁদের দাবি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েই দিয়েছেন যারা দল ছাড়ার তাঁরা যেন এখনই ছেড়ে দেন। দলে থেকে গদ্দারি করাটা ঠিক নয় বলে মনে করছে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপির দাবি, আগামীদিনে দলটা থাকবে কিনা সন্দেহ। আরও মানুষ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার লাইনে রয়েছে বলে দাবি স্থানি বিজেপি নেতৃত্বের।

গুসকরার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন চঞ্চল গড়াই। গত কয়েক মাস ধরে ধীরে ধীরে দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর। একেবারে জেলায় কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। একটা সময় এলাকায় যথেষ্ট দাপুটে নেতা হিসাবেই পরিচিত ছিল চঞ্চল গড়াইয়ের। তৃণমূলে থাকাকালীন দলনেত্রীর বেশ কাছাকাছিও এসেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সবকিছুই হারিয়েছেন! গত কয়েকদিন ধরেই চঞ্চলের বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল। অবশেষে বর্ধমানের কার্জন গেটের মঞ্চে তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়।

জার্সি বদল করেই শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন চঞ্চল। তিনি বলেন, বহু যন্ত্রণা সহ্য করেছি। আমাকে মিথ্যা মামলায় ৪৭ দিন জেল খাটতে হয়েছে। দল পাশে দাঁড়ায়নি। শুধু তাই নয়, তাঁর আরও দাবি যে এলাকায় সংগঠন তৈরি করেছেন। গোটা রাজ্যে যখন তৃণমূল টিমটিম করে জ্বলছিল আমি তখন গুসকরা পুরসভায় তৃণমূলের বোর্ড তিনিই দখল করেছেন বলেও দাবি করেছেন চঞ্চলবাবু। তাঁর মতে, এবার আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে। আলুওয়ালিয়া বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করেও এত মানুষ এসেছেন বিজেপির সদস্যপদ নিতে। ২০২১ সালে এই রাজ্যে বিজেপির সরকার হচ্ছেই।”

The post শাসকের চাপ বাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই দাপুটে নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JrWL17

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez