Friday, July 12, 2019

আমাদের যেদিন গিয়েছে, সেদিন একেবারেই কি গিয়েছে’ , প্রশ্ন চন্দ্রিমার

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা : তারা কি শীঘ্রই প্রাক্তন হতে চলেছেন? মুখ্যমন্ত্রী কনফিডেন্ট হলেও তাঁর সাঙ্গপাঙ্গরা কি চিন্তিত তাঁদের ভবিষ্যত নিয়ে? চন্দ্রিমা ভট্টাচার্যের কথায় যেন এমনই ইঙ্গিত। শুক্রবার ত্রিধারা সম্মিলনীর খুঁটি পুজোতে যোগ দিয়ে তিনি যে মন্তব্য করলেন তাতে যেন কেমন আত্মবিশ্বাসের অভাব।

ঠিক কি বললেন তিনি। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমাদের যেদিন গিয়েছে, সেদিন একেবারেই কি গিয়েছে?” একইসঙ্গে তাঁর উত্তর, “না, আমাদের সব তারা আছে, দিনের আলোর গভীরে”। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কথায় চন্দ্রিমা ভট্টাচার্যর দুই ধরণের ইঙ্গিত রয়েছে। তাঁরা বলছেন, নেতিবাচকভাবে দিক দিয়ে দেখলে তিনি সম্ভবত বিজেপি’র শক্তি বৃদ্ধিকে বলতে চেয়েছেন। নিজেদের শক্তিক্ষয় হয়েছে তাঁর কথায় কোনোওভাবে প্রকাশ পেয়েছে।

ইতিবাচক দিক থেকে দেখে রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, চন্দ্রিমা ভট্টাচার্য সম্ভবত বিজেপিকে খোঁচা দিতে চেয়েছেন এই বক্তব্যে। তিনি হয়তো বলতে চেয়েছেন , বিজেপি বাংলার সংস্কৃতিকে রাম সংস্কৃতি এনে পরিবর্তন করার চেষ্টা করছে। তাই তিনি উত্তর দিয়েছেন যে ,সুদিন যায়নি। তা লুকিয়ে রয়েছে। সবাই এক হলেই বাংলার দুর্দিন মিটতে পারে বলে তিনি ইঙ্গিত দিতে চেয়েছেন। প্রসঙ্গত রবি ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার একটি লাইন এটি।

রাজ্য জুড়ে প্রতি ক্ষেত্রেই এখন বিজেপির রমরমা। সিনেমা জগৎ থেকে শুরু করে, যাত্রা পাড়া এমনকি ইস্টবেঙ্গল, মোহনবাগানেও চলে আসছে বিজেপি প্রসঙ্গ। খবর এমনও রয়েছে যে , এই বছর দুর্গা পুজোয় কিছু পুজো কমিটির পুজো উদ্বোধন করার ভাবনা রয়েছে অমিত শাহের। এমন সময়েই চন্দ্রিমার এমন মন্তব্য যেন রাজনৈতিক বিশ্লেষকদের কাছে যথেষ্ট অর্থবহ হয়ে উঠেছে।

এদিকে খুঁটি পুজো করার তালিকায় শুক্রবার নাম লেখায় ত্রিধারা। উল্টো রথের শুভক্ষণে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত নতুন ছবি ‘গোত্র’ –র টিমের হাত ধরে খুঁটি পুজো সারলো ত্রিধারা সম্মিলনী। শুক্রবার ছবির খুঁটি পুজোতেই মুক্তি পেয়েছে ‘গোত্র’-র দ্বিতীয় গান ‘রঙ্গবতী’। বৃষ্টির মধ্যেই গানের সঙ্গে পারফর্ম করেন ছবির কলাকুশলীরা। সেখানেই উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

এদিন মানালি, নাইজেল, দেবলীনা এবং ওম সাত সকালে মাতিয়ে দেন ত্রিধারা চত্বর। রঙ্গবতী গানটি বিখ্যাত ওড়িয়া গান। সেই গানটিকেই রি-অ্যারেঞ্জ করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তী|

এই বছর ৭৩ তম বর্ষে পদার্পণ করল ত্রিধারা সম্মিলনীর পুজো| খুঁটি পুজোও হল রূপক অকাল বোধন হিসাবে। তাহলে থিম কি এই বছরের।কর্মকর্তারা জানাচ্ছেন, প্রতিবারের মতো এই বছরও ত্রিধারা সম্মিলনীর পুজোর থিমে থাকবে এক আলাদা চমক। ব্যাস , আপাতত এইটুকুই। কি চমক তা এখনই খোলসা করে বলতে নারাজ তারা।

The post আমাদের যেদিন গিয়েছে, সেদিন একেবারেই কি গিয়েছে’ , প্রশ্ন চন্দ্রিমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NTwhv0

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez