Sunday, July 7, 2019

শুভ কাজে যাওয়ার আগে কেন ডিম খেতে নেই, জেনে রাখুন

ডিম অপছন্দ এমন মানুষ হয়তো খুব কমই রয়েছেন৷ কারও রোজদিন একটা করে ডিম চাই, কারওবা তিন থেকে চার বেলা ডিম পাতে চাইই চাই৷ ডিমই যেন শেষ কথা৷ ডিমের কত রকমের লোভনীয় পদ৷

তবে প্লাস্টিক ডিমের গুজবে মাঝে ডিম-প্রেমীরা বেশ দুশ্চিন্তায় পড়লেও সেই সমস্যা কাটিয়ে ফের পাতে এসে গিয়েছে ডিমের নানরকম পদ৷ কিন্তু আরও একটা সমস্যা রয়েছে৷ যা আজকের নয়৷ চলে আসছে বছরের পর বছর ধরে৷ আর তা হল, কোনও শুভকাজে যাওয়ার আগে নাকি ডিম খেতে নেই৷ মা-ঠাকুমাদের মুখে অনেকসময়ই একথা শোনা গিয়েছে৷ কিন্তু জানেন কি এর পেছনে ঠিক কি কারণ রয়েছে?

আসলে ডিম আমাদের শরীরে খুব তাড়াতিড়ি গরম করে তোলে৷ এতে রয়েছে প্রোটিন-ফ্যাট৷ শুভকাজে যাওয়ার সময় শরীর-মাথা-মন ঠান্ডা রাখতে দই-এর ব্যবহার যেমন অনস্বীকার্য, তেমনই ডিম যেন পরিত্যাজ্য একটি খাবার৷ এসময় ডিম খেলে উত্তেজনা বা প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার ফলে শুভ কাজ পন্ড হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়৷ তাই শুভকাজে যাওয়ার আগে ডিম খেতে নিষেধ করা হয়৷

The post শুভ কাজে যাওয়ার আগে কেন ডিম খেতে নেই, জেনে রাখুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XyaBss

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez