ওয়াশিংটন: স্টেট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অংশুলা কান্ত হচ্ছেন বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর তথা চিফ ফিনান্সিয়াল অফিসার৷ বিশ্ব ব্যাংকের সভাপতি ডেভিড মালপাস শুক্রবার তা ঘোষণা করেন৷ তিনি জানান, বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর তথা চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে অংশুলা কান্ত ফিনান্সিয়াল এবং রিক্স ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবেন৷
মালপাল বলেন,‘‘ আমি খুশির সঙ্গে জানাচ্ছি অংশুলা কান্তকে বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর তথা চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিয়োগ করছি৷ স্টেট ব্যাংকে কাজ করার সূত্রে অংশুলার ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে ফিনান্স, ব্যাংকিং এবং প্রযুক্তিগত উদ্ভাবনীতে৷ ’’
স্টেট ব্যাংকের সিএফও হিসেবে অংশুলা কান্ত ৩৮ বিলিয়ন ডলার আয় এবং ৫০০বিলিয়ন ডলারের সম্পদ সামলেছেন৷ তিনি তাঁর সময়কালে ব্যাংকের অ্যাসেট ম্যানেজমেন্টের উন্নতি করেছেন এবং নজর দেন নির্দেশ অনুসারে দীর্ঘমেয়াদী ধারা বজায় রাখতে ৷ তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তথা বোর্ড সদস্য ছিলেন৷
অংশুলা কান্ত লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন থেকে অর্থনীতিতে স্নাতক এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতোকোত্তর পাস করেন৷
The post স্টেট ব্যাংকের অংশুলা কান্ত বিশ্ব ব্যাংকের এমডি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XNnWZc
No comments:
Post a Comment