আগরতলা: গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হল এক ব্যক্তিকে। ঘটনাটি ত্রিপুরা জেলার ডলাই জেলার রাইশাবাড়ি এলাকার। উল্লেখযোগ্য বিষ্য হচ্ছে ওই রাজ্যে সরকার চালাচ্ছে বিজেপি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৬ বছ্র বয়সী ওই মৃত ব্যক্তির নাম জ্যোতি কুমার। ঢলাই জেলারই এক অত্যন্ত প্রান্তিক গ্রামের বাসিন্দা ছিল সে। তাকে উন্মত্ত জনতার থেকে উদ্ধার করে গন্দছেড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন- সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার হাফিজ সৈয়দ: পাক মিডিয়া
স্থানীয় রাইশাবাড়ি থানার আইসি সুলেমান রিয়াং জানিয়েছেন মঙ্গলবার রাতের ১১ টানাগাদ একটা চোর ধরা পড়ার খবর আসে থানায়। সেই অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তিনি বলেছেন, “খুব বাজে ভাবে লোকটিকে মারা হয়েছিল। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসএক্রা জানায় যে কয়েক ঘন্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে।”
সমগ্র ঘটনায় স্তম্ভিত মৃতের ভাই দয়া কুমার। তিনি বলেছেন, “বুঝতে পারছি না কেন ও(জ্যোতি) গরু চুরি করতে গেল? আমাদের বাড়ি থেকে ওই গ্রাম প্রায় কয়েক কিলোমিটার দূরে। কারা ওর উপরে হামলা চালিয়েছে সেটাও আমার জানা নেই।”
আরও পড়ুন- গভীর রাতে ফাঁকা লরি থেকে উদ্ধার বিপুল নগদ, চাঞ্চল্য মালদায়
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত জ্যোতি রাইশাবাড়ির এক ব্যক্তির গোয়াল ঘরে ঢুকে পড়েছিল। ওই বাড়ির মালিক দেখতে পেয়ে তাকে ধরে ফেলে। সেই সময়ে জ্যোতি পালানোর চেষ্টা করে। কিন্তু সুবিধা করে উঠতে পারেনি। ততক্ষণে ওই গোয়ালের মালিকের চিৎকারে অনেকে জড়ো হয়ে গিয়েছিল। যখন এই ঘটনা ঘটে তখন রাত প্রায় ১১টা বাজে। গভীর রাতের দির্ঘক্ষ্ণ ধরে তার উপরে চলে প্রহার। ভোর সাড়ে তিনটে নাগাদ জ্যওতির মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
The post গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RQPjQZ
No comments:
Post a Comment