Saturday, July 6, 2019

বিয়ের মাঝেই প্রতারণার শিকার নুসরতের স্বামী নিখিল জৈন

কলকাতা: কয়েকদিন আগেই বিয়ে সেরেছেন নুসরত জাহান ও নিখিল জৈন। বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পর সদ্য কলকাতার বিলাবহুল হোটেলে হয়েছে তাঁদের রিসেপশন। এরই মধ্যে বিপদে পড়লেন নুসরতের স্বামী তথা কলকাতার ব্যবসায়ী নিখিল জৈন।

জানা গিয়েছে, আর্থিক প্রতারণার শিকার হয়েছেন নিখিল জৈন। তাও আবার রিসেপশনের ঠিক আগে। যার জন্য থানা-পুলিশও করতে হয়েছে তাঁকে।

সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, মাসখানেক আগে একটি মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা থেকে ই-মেল আসে নিখিলের কাছে। সেই মেলে তাঁকে একটা ভিভিআইপি নম্বর অর্থাৎ মোবাইলের বিশেষ নম্বর দেওয়া হবে বলে জানানো হয়। এর জন্য নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা করার কথাও জানানো হয়।নিখিলের কাছে দু-টি ই-মেল আসে। নিখিল দাবি করেছেন, ই-মেলে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে তিনি ৪৫ হাজার টাকা ট্রান্সফারও করে দেন, কিন্তু তাঁর কাছে কোনও ভিআইপি নম্বর আসেনি। কিন্তু এর পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন ওই ই-মেল মেসেজটি আদতে ভুয়ো।

যে মোবাইল সার্ভিস প্রোভাইডারের নামে ই-মেল এসেছিল, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ‘রঙ্গোলি শাড়ি’ সংস্থার ডিরেক্টর নিখিল। কিন্তু তারা স্পষ্টতই জানিয়ে দেয়, ওই ধরনের কোনও মেসেজ তারা পাঠায়নি। এর পরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি।সচরাচর কোনো মোবাইল সার্ভিস প্রোভাইডার কোম্পানির বিশেষ নম্বর নিতে গেলে গ্রাহককে বাড়তি টাকা খরচ করতে হয়। এই নম্বরগুলি বিশেষ বৈশিষ্টযুক্ত হওয়ায় ভিভিআইপি নম্বর বলা হয়। সেই ফাঁদেই পা দিয়েছিলেন নিখিল। জানা গিয়েছে, আসলে এরকম একটি চক্র রয়েছে, যারা এইভাবে ফাঁদ পেতে টাকা নিচ্ছে।

The post বিয়ের মাঝেই প্রতারণার শিকার নুসরতের স্বামী নিখিল জৈন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FZwhDb

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez