স্টাফ রিপোর্টার, কলকাতা: এক হাজারটা রুটি তৈরি করতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা৷ স্বনির্ভর মহিলা গোষ্ঠীগুলিকে সাহায্য করতে এধরণের অত্যাধুনিক মেশিন কিনতে চলছে কলকাতা পুরসভা৷ খুব শীঘ্রই নয়ডা থেকে আনা হবে সেই স্বয়ংক্রিয় রুটি বানানোর মেশিন। সম্প্রতি মেয়র পারিষদ তারক সিং একথা জানিয়েছেন৷
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই মেশিনে একটি রুটি বানাতে খরচ পড়বে ৭৫ পয়সা। সেই রুটি বিক্রি করা যাবে এক টাকায়। একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের দাম পড়বে সাত লক্ষ টাকা। প্রথমে একটি মেশিন এনে আগ্রহী কোনও স্বনির্ভর গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হবে।
কিন্তু হঠাৎ কেন এই রুটি তৈরির মেশিন কিনছে পুরসভা? জানা গিয়েছে, লায়ন্স ক্লাবের উদ্যোগে এবার থেকে কলকাতার ২টি জায়গায় সাধারণ মানুষকে মাত্র ৬ টাকায় ডাল,ভাত,তরকারি খাওয়ানো হবে। চলতি বছরের অগস্ট মাস থেকেই চালু হবে এই সস্তার হোটেল৷ সম্প্রতি লায়ন্স ক্লাবের কয়েকজন সদস্য তারক সিংয়ের সঙ্গে এসে এব্যাপারে কথা বলেন৷ কলকাতা পুরসভা তাদেরকে জায়গা দিতে রাজি হয়েছে।
প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে গার্ডেনরিচ ফ্লাইওভারের নিচে জায়গা দেবে পুরসভা। আরও একটি জায়গা দেওয়া হবে সম্ভবত কলকাতার কোনও সরকারি হাসপাতালের সামনে। প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জনের খাওয়ার ব্যবস্থা থাকবে এখানে।
তারক সিং জানান, মেয়র অনুমোদন দেওয়াতেই এই ব্যবস্থা আমরা করতে চলেছি। এতে প্রচুর গরিব মানুষের সুবিধা হবে। পুরসভার উদ্যোগে ছ’টাকায় পেটভর্তি খাওয়ার এমন সুযোগ শহরে এর আগে হয়নি বলেও দাবি করেন তিনি।
The post মাত্র এক ঘণ্টায় হাজার রুটি তৈরির মেশিন কিনছে পুরসভা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2M3Hiaf
No comments:
Post a Comment