Monday, June 3, 2019

পুলিশ পেটানোর হুমকি বীরভূমের বিজেপি নেতার

রামপুরহাট: পুলিশকে নিয়ে কুকথার বিরাম নেই বীরভূম জেলায়। পুলিশকে বোম মারার কথা বলেছিলেন ওই জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। সেই ধারা বজায় রখে এবার পুলিশের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা কালোসোনা মণ্ডল।

বিজেপি কর্মীদের উপরে পুলিশ অত্যাচার চালাচ্ছে। এই অভিযোগ তুলে তারাপিঠ থানার স্মারক্লিপি জমা দেয় স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন বীরভূম জেলা বিজেপির সম্পাদক কালোসোনা মণ্ডল। স্মারকলিপি জমা দেওয়ার আগে থানার সামনে বিজেপি কর্মীরা জমায়েত করে। সেখানেই বিতর্কিত মন্তব্য করে বসেন কালোসোনা।

বীরভূম জেলা বিজেপির সম্পাদকের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল পুলিশকে আক্রমণ। সেই সময়েই কালোসোনা মণ্ডল বলেন, “দলীয় কর্মীদের লাথি মেরে জেলে ভরে দেওয়ার কথা বলছেন এক পুলিশ অফিসার। আমি সেই পুলিশ অফিসারকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি লাথি মেরে দেখুন। যদি আমি বাপের ব্যাটা হই, তাহলে আপনার পা ভেঙে দেব। বিজেপি কর্মীদের গালিগালাজ করলে জিভ টেনে ছিঁড়ে দেব।”

বক্তব্য রাখার সময়ে এক পুলিশ অফিসার বললেও সেই অফিসারের নাম বলেননি কালোসোনা। সংবিধান মেনে পুলিশকে কাজ করার উপদেশ দিয়েছেন তিনি। পুলিশকে আক্রমণের ঘটনা কালোসোনার নতুন কিছু নয়। এর আগেও এমন মন্তব্য সোনা গিয়েছে তাঁর মুখে। চলতি বছরের শুরুতে মহম্মদবাজারের এক সভার দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “পুলিশকে মারুন কিছু হবে না। ওরা বেইমানের জাত।”

জেলা সম্পাদকের মুখে এই ধরণের কথায় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কালসোনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের বীরভূম জেলা কমিটির এক সদস্য বলেছেন, “ওদের ভাষাটাই এরকম। বাংলার সংস্কৃতি, কৃষ্টি কিছুই জানে না।” এই ধরণের ভাষা তৃণমূলের থেকেই শেখা হয়েছে বলে দাবি করছেন বীরভূমের বহু বিজেপি নেতা। যদিও কালোসোনা মন্ডলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

The post পুলিশ পেটানোর হুমকি বীরভূমের বিজেপি নেতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Ilw4KL

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez