লন্ডন: প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার গিয়েছেন ইংল্যান্ডে। আর প্রথম সফরের শুরুতেই ইংরেজদের প্রিয় শহরের মেয়রের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইংল্যান্ড সফরে আসছেন আমেরিকার প্রথম ব্যক্তি তথা প্রেসিডেন্ট ট্রাম্প। এই বিষয়ে লন্ডনের মেয়র সাদিক খান বলেছিলেন, “ক্রমশ বাড়তে থাকা বিশ্বজনীন বিপদের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ।” ট্রাম্পকে তিনি ‘বিশ শতকের ফাসিস্ত’ বলেও সমালোচনা করেন।
এতেই বেজায় চটেছেন ট্রাম্প। লন্ডনের মেয়রের এই ধরণের মন্তব্য একেবারেই অনভিপ্রেত বলে দাবি করেছেন মার্কিন প্রেসেডেন্ট। সাদিক খানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ট্যুইট করেন, “লন্ডনের মেয়র হিসেবে সব দিক থেকেই খুব খারাপ কাজ করেছেন উনি। আমেরিকার প্রেসিডেন্ট আসছেন শুনে বোকার মতো খারাপ ব্যবহার করে চলেছেন অথচ ব্রিটেন আমেরিকার অন্যতম মিত্র দেশ। উনি একেবারে হেরো একটা লোক। আমার দিকে নজর না দিয়ে লন্ডনের অপরাধ দমনের বিষয়টি খেয়াল করা উচিত ওঁর।”
দমে থাকার পাত্র নন রানির শহরের মহানাগরিক। ট্রাম্পের মন্তব্যের জবাবে সাদিক খান বলেন, “আমেরিকার সঙ্গে ব্রিটেনের সুসম্পর্ক রাখা অবশ্যই প্রয়োজন। কিন্তু তার জন্য ট্রাম্পকে অভিবাদন জানাতে ‘লাল কার্পেট বিছিয়ে দেওয়ার’ কোনও দরকার ছিল না।”
রবিবার রাতে ওয়াশিংটন থেকে এয়ার ফোর্স ওয়ানে উঠে সোমবার সকালে লন্ডন পৌঁছন সস্ত্রীক ট্রাম্প। তিন দিনের এই সফরে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন বিদেশমন্ত্রী জেরেমি হান্ট। সেখানেও তাঁর প্রেসিডেন্টের সঙ্গে সাদিক খানকে নিয়ে কথা হয় বলে পরে জানিয়েছেন জেরেমি। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ধরে নিন হোয়াইট হাউসে উনি (সাদিক খান) আগামী দিনে আমন্ত্রণ পাচ্ছেন না।’’
The post লন্ডনের মেয়র সাদিক খান বোকা: ট্রাম্প appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2IfJurP
No comments:
Post a Comment