স্টাফ রিপোর্টার, বালুরঘাট: শিক্ষকদের মোচ্ছব। আর তারই জেরে মাঝপথেই স্কুল ছুটি দিয়ে দিলেন শিক্ষকরা। ছুটির কয়েক মিনিটের মধ্যেই রীতিমতো আয়োজন করে শুরু হয় মহাভোজ। তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাওয়ায় সন্দেহ হয় অভিভাবক ও আশপাশের মানুষজনের। তাঁরা স্কুলে ঢুকে দেখেন ভেতরে খাওয়া দাওয়ার আসর চলছে।
যা দেখে শিক্ষকদের ঘেরাও করে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আস্বাস দিয়েছেন স্কুল পরিদর্শক। বালুরঘাট শহরের খাদিমপুর হাইস্কুলের ঘটনা।
স্থানীয় বাসিন্দা রঞ্জিত সরকার অভিযোগ করে বলেন ‘‘এদিন চার পিরিয়ডের পর পড়ুয়াদের কোন মতে মিডডে মিল খাইয়েই স্কুল ছুটি দিয়ে দিয়েছেন শিক্ষকরা। ছুটির কারণ হিসেবে জানানো হয় যে সমবায় সমিতির মিটিংএর জন্যই ছুটি দেওয়া হয়েছে। এব্যাপারে মিটিং রেজুলেশন দেখতে চাইলে তা দেখাতে পারেন নাই বলেও তিনি অভিযোগ করেন।
যদিও এব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, ‘রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েই এদিন স্কুল ছুটি দেওয়া হয়েছে।’ এদিকে জেলা বিদ্যালয় পরিদর্শক মৃণাল রায় সিংহ জানিয়েছেন যে, ‘তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
The post শিক্ষকদের মোচ্ছব, মাঝপথেই ছুটি হয়ে গেল স্কুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YjuLmG
No comments:
Post a Comment