নয়াদিল্লিঃ সংখ্যাগরিষ্ঠের থেকেও বেশি আসন পেয়ে ক্ষমতার মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বারের জন্যে ফের মোদীর ক্ষমতায় ফেরায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন লক্ষাধিক সরকারি কর্মী। কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা, খুব শীঘ্রই তাদের জন্যে বড় কিছু ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূল ভাতা বৃদ্ধি সহ বেতন বৃদ্ধির বিষয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভোটের আগে সরকারি কর্মীদের কাছে ভাতা সহ সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে নেওয়ার দাবি করেছিল বিজেপি নেতৃত্ব। আর তাই মোদীর শপথগ্রহণের পরেই সরকারি কর্মীদের জন্যে বড় কিছু ঘোষণার আশায় লক্ষাধিক সরকারি কর্মী।
যদিও ক্ষমতায় ফিরে প্রথম ক্যাবিনেট বৈঠক করেছেন মোদী। যেখানে সমস্ত দফতরের মন্ত্রীরা উপস্থিত ছিল। প্রথম বৈঠকে ইস্তেহার অনুযায়ী কৃষকদের জন্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। শুধু কৃষকদের জন্যেই নয়, এবার দেশের জন্য আত্মবলিদান করা সামরিক ও আধাসামরিক বাহিনীর জওয়ানদের স্ত্রী এবং সন্তানদের বৃত্তি ও সহায়তার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ডিফেন্স তহবিলের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হতো শুধুই কেন্দ্রীয় বাহিনী ও সামরিক জওয়ানদের সন্তানদের। এবার রাজ্য পুলিশের জন্যও সেই সুবিধা প্রদান করা হবে। ২ হাজার টাকা থেকে বাড়িয়ে এই বৃত্তি অনুযায়ী পুত্রসন্তানদের দেওয়া হবে ২৫০০ টাকা। আর কন্যাসন্তানদের ২৩০০ থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা।

প্রথম ক্যাবিনেট বৈঠকে একগুচ্ছ এহেন সিদ্ধান্ত নেওয়ার পর আশার আলো আরও উজ্জ্বল হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। একাংশের মতে, সম্ভবত মোদীর দ্বিতীয় ক্যাবিনেটেই সরকারি কর্মীদের জন্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জুলাইয়ের প্রথমদিকেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফলে বাজেটের আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশা।
উল্লেখ্য, মোদীর শাসকালের শেষ দিকে সরকারি কর্মচারীদের জন্যে বড় কিছু ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। কিন্তু শেষমেশ কিছুই মেলেনি। যাতে সরকারি কর্মীদের কার্যত আশাভঙ্গ হয়। এরপর নির্বাচনে কমিশনের আচরণ বিধি লঙ্ঘন হয়ে যাওয়াতে কিছগুই ঘোষণা করা যায়নি। কিন্তু ভোট মিটলেই সরকারি কর্মীদের জন্যে বড় কিছু ঘোষণা মোদী সরকার করতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল বিজেপি।মনে করা হচ্ছে দ্বিতীয় বারে ক্ষমতায় মোদী ফিরলেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ মতো বড় ঘোষণা করা হতে পারে।
সূত্রের খবর, সরকারি কর্মীদের এখন মাত্র ১৮ হাজার টাকা নুন্যতম বেতন। কর্মীরা মনে করছেন, খুব দ্রুত সপ্তম বেতন কমিশনের সুপারিশকে মান্যতা দিতে পারে কেন্দ্রীয় সরকার। সুপারিশ মোতাবেক ৮০০০ টাকা বৃদ্ধি হতে পারে। যার ফলে সরকারি কর্মীদের নুন্যতম বেতন বৃদ্ধি একধাক্কা বেড়ে ২৬ হাজার টাকা হতে পারে। শুধু তাই নয়, সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিতে পারে অর্থমন্ত্রক।
The post দ্বিতীয় ক্যাবিনেটেই সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2IjZHMy
No comments:
Post a Comment