Wednesday, June 26, 2019

কেটেছে আদালতের বাধা, আজ থেকে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু

স্টাফ রিপোর্টার, কলকাতা: আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং৷ সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের জন্য হবে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং৷ বৃহস্পতিবার প্রথম কাউন্সেলিংয়ের পর ফের তা হবে জুলাই মাসে৷ পরের মাসের প্রথম পাঁচ দিন ধরে চলবে তা৷ স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় অফিসে এই কাউন্সেলিং হবে বলে জানিয়েছে কাউন্সিল৷

দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া ওপর থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট। তারপরই কাউন্সেলিং পক্রিয়া চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়৷ স্কুলভিত্তিক শূন্যপদের তালিকা, কাউন্সেলিংয়ের সময়সীমা এবং সফল প্রার্থীদের চিঠি কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com-এ ইতিমধ্যেই দেওয়া হয়েছে৷

প্রধান শিক্ষক হতে গেলে, সরকারি অনুমোদিত স্কুলগুলিতে ২০১৫ পর্যন্ত স্নাতকোত্তর স্তরে ৪০ শতাংশ নম্বর লাগবে এবং ২০১৬ সালে সেই নম্বর বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয় এবং ২০১৭ সালে সেই সংখ্যা বাড়িয়ে করা হয় ৫০ শতাংশ। এইভাবে প্রার্থীর যোগ্যতা বা শিক্ষার মান বাড়ানোর যে পদ্ধতি সেই পদ্ধতিকে চ্যালেঞ্জ করে শিক্ষকদের একাংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন৷

এই মামলার প্রেক্ষিতেই এতদিন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় ছিল৷ প্রায় পাঁচ মাস পরে সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়৷ ফলে মতো রাজ্যের সমস্ত সরকার অনুমোদিত স্কুলগুলিতে এখন থেকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য আর কোনও বাধা নেই। তবে মূল মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন৷ যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সফল মামলাকারীদের আসন ফাঁকা রাখতে হবে বলে কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।

The post কেটেছে আদালতের বাধা, আজ থেকে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Yi9MQW

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez