Tuesday, May 28, 2019

চোলাই মদ খেয়ে উত্তর প্রদেশে বাড়ছে মৃত্যু মিছিল

লখনউ: উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার রামনগরে চোলাই মদ খেয়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের৷ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি বেশ কয়েকজন৷ জি নিউজের সূত্র জানাচ্ছে যারা অসুস্থ অবস্থায় ভরতি রয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক৷ বেশ কয়েকজনকে লখনউয়ের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে বলে খবর৷

এর মধ্যে দু একজন নিজেদের দৃষ্টিশক্তি হারিয়েছেন, বারাবাঙ্কির এই ট্রমা সেন্টারে অসুস্থদের দেখতে হাজির হয়েছেন কয়েকজন সমাজবাদী পার্টির নেতা৷ এরই মধ্যে কর্তব্যে গাফিলতির অভিযোগে জেলা আবগারি দফতরের আধিকারিককে সাসপেণ্ড করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্তে নেমেছেন উত্তরপ্রদেশের ডিজিপি৷ সাসপেণ্ড করা হয়েছে রামনগরের এসএইচও রাজেশ ও সার্কেল অফিসার পবন গৌতমকে৷

রাজ্যের আবগারি দফতরের মন্ত্রী জয় প্রতাপ সিং সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, ১ জেলা আধিকারিক, ৫ জন পুলিশ কর্মী ও ৩ জন হেড কনস্টেবলকে দ্রুত সাসপেণ্ড করা হয়েছে৷

উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই চোলাই মদের কারণে অসম শতাধিক মৃত্যু প্রত্যক্ষ করেছে৷ রাজ্য সরকার মৃতের পরিবারদের দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দেয়৷ মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ শোকপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ঘটনার সূত্রপাত অসমের গোলাঘাট জেলায়৷ এখানকার এক চা বাগানে চোলাই মদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শতাধিক চা শ্রমিক৷ শুরু হয় বমি৷ প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভরতি করা হয় তাদের৷ এরপর শুরু হয় মৃত্যু মিছিল৷ অসমর্থিত সূত্র অনুযায়ী চোলাই মদ খেয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে৷ হাসপাতালে ভরতি আরও ৩৫০ জন৷

বিষ মদ খেয়ে এযাবৎকালের সবথেকে বেশি মৃত্যুর ঘটনা অসমেই ঘটল৷ এই ঘটনার দু’সপ্তাহ আগে উত্তরপ্রদেশে চোলাই খেয়ে ১০০র বেশি মানুষের মৃত্যু হয়েছিল৷ কিন্তু মৃত্যুর নিরিখে অসমের ঘটনা উত্তরপ্রদেশকে ছাপিয়ে গিয়েছে৷

The post চোলাই মদ খেয়ে উত্তর প্রদেশে বাড়ছে মৃত্যু মিছিল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2HFk1Jq

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez