Tuesday, May 28, 2019

মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত নন ইমরান

নয়াদিল্লি: যা ভাবা হয়েছিল হল তাই৷ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷

অথচ ভোটে জেতার পর দেরি না করে ইমরান ট্যুইটারে মোদীকে শুভেচ্ছা জানান৷ তারপর রবিবার প্রধানমন্ত্রীকে ফোন করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন৷ মোদী অবশ্য জানিয়ে দেন, আলোচনা হবে৷ তবে আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করা দরকার৷ দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের আগে পাকিস্তানকে বিশ্বাস ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করতে হবে৷

এদিকে মোদীর শপথ গ্রহণের দিন এগিয়ে আসছে৷ ৩০ মে রাষ্ট্রপতি ভবনে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান৷ অতিথি নিমন্ত্রণের তালিকাও প্রায় তৈরি৷ ‘প্রতিবেশী প্রথম’ বিদেশনীতির উপর জোর দিয়ে তালিকা তৈরি করা হয়েছে৷ BIMSTEC গোষ্ঠীভুক্ত ছ’টি দেশ বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভূটানের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ এর বাইরে ক্রেজ রিপাবলিকের প্রেসিডেন্ট এবং মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর৷

এই সব নেতাদের বাইরে বিশ্বের শক্তিধর দেশের প্রেসিডেন্টদের আমন্ত্রণ জানানো নিয়েও জল্পনা চলছে৷ সরকারি তরফে কিছু জানানো না হলেও সূত্রের খবর, আমন্ত্রিতের তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিংপিং প্রমুখ৷ এঁরা প্রত্যেকেই মোদীর জয়ের পর তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান৷

তবে ইমরান খান যে মোদীর শপথগ্রহণে ডাক পাননি তা পাকিস্তানের বিদেশমন্ত্রকের একটি সূত্রও জানিয়েছে৷ ২০১৪ সালে মোদী যখন প্রথম জিতে প্রধানমন্ত্রী হন তখন সার্ক গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়৷ তাতে সামিল ছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও৷

পরে দুই দেশের সম্পর্ক নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যায়৷ ২০১৬ সাল একের পর এক জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেয়৷ তারই ফলপ্রসূ হিসাবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রিতের তালিকা হিসাবে বাদ পড়লেন ইমরান৷

The post মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত নন ইমরান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2W9K2ZX

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez