বার্সেলোনা: অনবদ্য মাইলস্টোন লিওনেল মেসির৷ তাও আবার স্মরণীয় একটি দিনে৷ ১৪ বছর আগে ঠিক এই দিনটিতেই বার্সেলোনার সিনিয়র দলের হয়ে প্রথম গোল করেছিলেন৷ কাতালান ক্লাবের জার্সিতে প্রথম গোলের ১৪ বছর পূর্তির দিনেই বার্সার হয়ে ৬০০তম গোল করেন আর্জেন্তাইন তারকা৷
২০০৫ সালের ১মে আলবাসেটের বিরুদ্ধে সিনির বার্সা ফুটবলরা হিসাবে প্রথম গোল করেন মেসি৷ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের সেমিফাইনালে লিভারপুলের জালে দু’বার বল জড়ান তিনি৷ ফ্রি-কিক থেকে করা শেষ গোলটি মেসির মাইলস্টোন সূচক ৬০০ গোল৷
আরও পড়ুন: মেসির মাইলস্টোনে পর্যুদস্ত লিভারপুল
সেদিক থেকে মেসির মুকুটে যোগ হল নতুন পালক৷ মেসি ইতিমধ্যেই লা লিগার সর্বোচ্চ গোল স্কোরার৷ রেকর্ড পাঁচ বারের ইউরোপীয়ান গোল্ডেন শ্যু উইনার৷ ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বল রয়েছে মেসির ঝুলিতে৷ ক্যাবিনেটে রয়েছে পাঁচটি ব্যালন ডি অর৷ লা লিগা জিতেছেন দশ বার৷ চারটি চ্যাম্পিয়ন্স লিগ মেডেল রয়েছে লিওর দখলে৷ বার্সেলোনার হয়ে সর্বাধিক দোল করার রেকর্ড ২০১২ সালেই ভেঙে দিয়েছেন মেসি৷ তিনি টপকে গিয়েছেন সিজার রডরিগেজের বার্সার জার্সিতে ২৩২ গোল করার নজির৷ সেই থেকে বাকিদের থেকে ক্রমশ ব্যবধান বাড়িয়ে গিয়েছেন মেসি৷
আরও পড়ুন: ৬০০ গোলের মাইলস্টোন রোনাল্ডোর
৬৮৩ ম্যাচে বার্সেলোনার হয়ে ৬০০ গোল করেন লিও টেন৷ অর্থাৎ ম্যাচপিছু মেসির গোল করার গড় ০.৮৮৷ বিশ্বের সপ্তম ফুটবলার হিসাবে ক্লাব ফুটবলে ৬০০ গোলের মাইলস্টোন টপকে যান মেসি৷ ক’দিন আগেই ক্লাব ফুটবলে ৬০০ গোল করার রেকর্ড গড়েন মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ মেসি-রোনাল্ডো ছাড়া ক্লাব ফুটবলে এমন নজির রয়েছে পেলে, রোমারিও, মুলার, জোসেফ ও পুসকাসের৷
600 – Lionel Messi has scored his 600th goal for @FCBarcelona in all competitions, exactly 14 years ago since his first goal against Albacete on 1st May 2005. Genius. pic.twitter.com/36p8n4itXW
— OptaJose (@OptaJose) May 1, 2019
The post বর্ষপূর্তির স্মরণীয় দিনে অনন্য নজির মেসির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2IW0nui
No comments:
Post a Comment