Saturday, April 27, 2019

প্রচারে বেরিয়ে ফের আক্রান্ত সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম

ডায়মন্ডহারবার: প্রচারে বেরিয়ে ফের আক্রান্ত সিপিএম প্রার্থী ডা. ফুয়াদ হালিম৷ এর আগেও তিনি আক্রান্ত হয়েছিলেন৷ শনিবার তাঁর প্রচার চলাকালীন হামলা হয়েছে বলে অভিযোগ৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে৷ যদিও তারা অস্বীকার করেছে৷

এদিকে বাম প্রার্থী তাঁর ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন৷ তাতে দেখা গিয়েছে তিনি ও তাঁর সঙ্গে থাকা সিপিএমের কর্মী-সমর্থকদের ঘিরে রাখা হয়েছে৷ ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার গুরুদাসনগরের বদরতলা৷ ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকায় শনিবার প্রচারে গেলে ফুয়াদ হালিমকে বাধা দেওয়া হয়৷ সিপিএমের অভিযোগ, কয়েকজন বামকর্মী সমর্থককে মারধর করা হয়েছে৷ তাঁরা অসুস্থ৷ ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি মোটরবাইক।

বাম জমানায় বিধানসভার অধ্যক্ষ হাসিম আবদুল হালিমের পুত্র ডা. ফুয়াদ হালিম৷ আর ডায়মন্ডহারবার কেন্দ্রে গতবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো৷ সম্প্রতি কলকাতা বিমান বন্দর সোনা কাণ্ডে তাঁর স্ত্রীকে আটকে রাখেন অভিবাসন বিভাগের কর্মীরা৷ এর পরে বিষয়টি নিয়ে তুমুল আলোড়ন ছড়ায়৷ দক্ষিণ ২৪ পরগনার অন্যতম বাম নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী সরাসরি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন৷ যদিও সাংবাদিক সম্মেলনে সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেকবাবু৷

এরপরেই ‘সোনা পাচার’ অভিযোগ ঘিরে বিরোধী বাম, বিজেপি ও কংগ্রেস সরব হয়৷ তারই মাঝে প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছিলেন সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম৷ সেই ঘটনার পর শনিবার নতুন করে হামলার অভিযোগ এনেছেন তিনি৷ সিপিএমের দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদক শমীক লাহিড়ী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ‘তৃণমূল সর্বত্র হামলা চালিয়ে প্রচার বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু মানুষ আমাদের সাথে আছেন। প্রতিবাদ, প্রতিরোধ আরও জোরালো হবে।’

The post প্রচারে বেরিয়ে ফের আক্রান্ত সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UY4MUc

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez