নয়াদিল্লি: বাজারে এল নতুন ২০ টাকার নোট। নতুন নোট আসবে বলে আগেই জানিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার প্রকাশিত হল সেই নতুন নোটের প্রথম ছবি।
এতদিন ২০ টাকার নোট ছিল লাল রঙের। ৫০০, ১০০, ২০০ টাকার নোট বদলে নতুন চেহারার নোট বাজারেও এলেও ১০ ও ২০ টাকার নোটে কোনও পরিবর্তন হয়নি। এবার আসছে সবুজাভ হলুদ রঙের ২০ টাকার নোট। এটিও মহাত্মা গান্ধী সিরিজেরই নোট।
নোটের পিছনের দিকে রয়েছে ইলোরা গুহার ছবি। যা দেশের সংস্কৃতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। শনিবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে নোটের মূল রঙ সবুজাভ হলুদ হলেও এই রঙের সঙ্গে মিলিয়ে আরও নানা ধরনের জ্যামিতিক প্যাটার্ন থাকবে নোটের সামনের ও পিছনের দিকে।
নোটের মাঝ বরাবর থাকবে মহাত্মা গান্ধীর ছবি। দেবনাগরী হরফে লেখা থাকবে ২০। নোতের ডানদিকে থাকবে অশোক স্তম্ভের ছবি। আর বাঁদিকের উপরে সংখ্যার আকার ছোট থেকে বড় হয়ে লেখা থাকবে। একইভাবে ও সংখ্যা লেখা থাকবে নোটের ডানদিকের নীচেও।
আর পিছন দিকে থাকবে ইলোরা গুহার ছবি ও একদিকে স্বচ্ছ ভারতের স্লোগান সহ প্রতীক।
২০১৬-র নভেম্বরে নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয় রাতারাতি। বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। এরপর থেকে একের পর এক নতুন নোট বাজারে আনে রিজার্ভ ব্যাংক।
রিজার্ভ ব্যাংকের তথ্যানুসারে, ২০১৬ সালের ৩১ মার্চ ৪.৯২ বিলিয়ন নোট বাজারে ঘুরছিল৷ এরপরে তা দ্বিগুণ হয়ে ১০ বিলিয়ন হয় ২০১৮ সালের মার্চে৷ ২০১৮ সালের মার্চে ২০ টাকার নোট বাজারে থাকা নোটগুলির মূল্যের ৯.৮ শতাংশ৷
The post বাজারে এল হলুদ রঙের নতুন ২০ টাকার নোট, প্রকাশ হল ছবি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2V4s2A1
No comments:
Post a Comment