Friday, March 29, 2019

বোফর্সের টাকা দিয়ে কংগ্রেস চালাতে চেয়েছিলেন রাজীব গান্ধী

সিদ্ধার্থ মুখোপাধ্যায়: ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই রাজীব গান্ধী জানতে পারেন সেনা অফিসারেরা প্রায়ই যে কোনও প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার সময় গোপনে কমিশন নেন যা অনেক সময়ই রাজনৈতিক নেতা, দালাল এবং আমলাদের প্রচ্ছন্ন মদতেই হয়ে থাকে৷ যদিও বহুদিন ধরেই বিষয়টি জানা থাকলেও তা আটকাতে সক্রিয়ভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

তিনি বিষয়টি নিয়ে তাঁর বিশ্বাসী সহকর্মী এবং পরামর্শদাতাদের সঙ্গে আলোচনাও করেন৷ তখন তাঁরা পরামর্শ দেন এবার থেকে কোনও দালালকে ওই ধরনের লেনেদেনে কমিশন দেওয়া নিষিদ্ধ করা হোক ৷ কিন্তু প্রথাগত ভাবে ওই প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী সংস্থা কমিশন দেওয়ায় অভ্যস্ত থাকায় তা কোনও অ-সরকারি সংস্থায় (non -goverment entity) জমা হতে পারে যাতে ওই অর্থ দলীয় কাজে ব্যবহার করা যেতে পারে৷ এই পদক্ষেপের ফলে দালাল, মন্ত্রী এবং আমলাদের অশুভ আঁতাত ভাঙা যাবে এবং সরকার ধ্বংস করে দেবে ধান্দাবাজ ব্যবসায়ীর সঙ্গে বিবেকহীন আমলা ও রাজনীতিবিদদের দুষ্টচক্র ৷

রাজীব গান্ধী এই প্রস্তাকে অনুমোদন করেন৷ শুধু তাই নয় পাশাপাশি পশ্চিমী দেশগুলির মতো তিনিও আইন প্রণয়ন করত উদ্যোগী হয়েছিলেন, যাতে উপযুক্ত হিসাবপত্র ও নিরীক্ষা করে এবং জনসমক্ষে জানিয়ে ব্যবসায়ী বা শিল্পগোষ্ঠী অথবা কোনও ব্যক্তি রাজনৈতিক দলগুলির তহবিলে টাকা দান করতে পারে৷ কিন্তু উদ্দেশ্যমূলক ব্যাপক নেতিবাচক বোফর্স ইস্যুতে প্রচারের ফলে তা আর বেশি দূ্র এগোতে পারেনি৷ এই সব কথা উল্লেখ রয়েছে প্রাক্তন সিবিআই ডিরেক্টর এপি মুখার্জির বই Unknown Facets of Rajiv Gandhi, Jyoti Basu Indrajit Gupta বইটিতে৷

১৯৮৯ সালের ১৯জুন প্রধানমন্ত্রীর বাসভবনে সিবিআই কর্তা এপি মুখার্জিকে কফি খেতে একান্ত ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজীব গান্ধী৷ আর উক্ত বইটিতে প্রাক্তন সিবিআই কর্তা এবং রাজীব গান্ধীর আলাপচারিতায় ইঙ্গিত মিলেছিল তৎকালীন প্রধানমন্ত্রী চেয়েছিলেন বোফর্সের মতো লেনদেনের কমিশনের টাকা দিয়ে কংগ্রেস দলটিকে চালাতে৷

সেই সময় কফি পান করতে করতে রাজীবকে তিনি দুঃসাহসী ও নির্মম প্রশ্নটি করেছিলেন৷ যা তাঁর নিজেরও মনে হয়েছিল একেবারে যথাযথ শোভনতা উপেক্ষা করে এবং নিজের পেশাগত দিক থেকে এক প্রকার ঝুঁকি নিয়েই সেটা করা হয়েছিল৷ তখন তিনি প্রশ্ন করেছিলেন, ‘‘১৯৮৭ সালে দিল্লিতে সিবিআই-এর কাজে যোগ দেওয়ার আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে হওয়া খবরের জেরে বোফর্স বিতর্কের প্রেক্ষিতে সংসদে আপনি বিবৃতি দিয়েছিলেন আপনি অথবা আপনার পরিবারের কোনও সদস্য কোনও টাকাই নেননি৷’’

সেই প্রশ্নের পরিপেক্ষিতে প্রধানমন্ত্রী তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন দলের যুব সংগঠন এবং দলের সাধারণ সম্পাদক থাকাকালীন তাঁর পুরোন মন্তব্যগুলি৷ দলের কিছু কার্যনিবাহক অসতর্কভাবে ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর কাজ থেকে দলীয় তহবিলের জন্য অর্থ সংগ্রহ করে তার একটা অংশ দলের কাছে জমা হলেও বাকীটা নিজেদের পকেটে ঢুকে যায়৷

তাছাড়া সেই সময় রাজনৈতিক দল চালানোর জন্য তহবিলের সমস্যার নিয়ে আলোচনা হয়েছিল৷ সেই আলাপচারিতার সময় রাজীব গান্ধী মনে করে দিয়েছিলেন তাদের মতো কোনও সর্ব ভারতীয় দলের সারা বছর ধরে রুটিন কাজকর্ম চালাতেই বড় রকমের অর্থের প্রয়োজন হয়৷ তাছাড়া রয়েছে লোকসভা অথবা বিধানসভা নির্বাচন৷ ভোটের ঠিক আগে প্রচারের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির মোটা অংকের টাকার দরকার পড়ে৷

The post বোফর্সের টাকা দিয়ে কংগ্রেস চালাতে চেয়েছিলেন রাজীব গান্ধী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HVsPLC

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez