Friday, March 1, 2019

৩টের সময় ভারতের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে: পাক সংবাদমাধ্যম

ইসলামাবাদ-নয়াদিল্লি:  ইসলামাবাদ থেকে রওনা দিলেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। সড়কপথে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনন্দন। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের ভারতীয় হাইকমিশনারের আধিকারিকরা। ঠিক দুপুর তিনটের সময় ওয়াঘাতে ভারতের হাতে উইং কমান্ডার অভিনন্দনকে তুলে দেওয়া হবে। এমনটাই পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে ভারতকে সরকারি ভাবে জানানো হয়েছে। পাক সংবাদমাধ্যম ডনে প্রকাশিত খবর মোতাবেন এমনটাই জানানো হয়েছে।

সেখানে প্রকাশিত খবর মোতাবেক, আজ শুক্রবার সকালে পাকিস্তানের বিদেশমন্ত্রকে যান দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাই-কমিশনার গৌরব আলুওয়ালিয়া। অভিনন্দনের ফেরার সমস্ত ফর্মালেটি পুরুন করেন তিনি। এরপর Indian Air Attaché Group Captain J.T. Krain অভিনন্দনকে নিয়ে লাহোরের উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছেন।

ইতিমধ্যে ওয়াঘা সীমান্তে পৌঁছে গিয়েছেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা।

গত বুধবার থেকে পাকিস্তানের হেফাজতে ছিলেন অভিনন্দন। তাঁকে ফেরানোর জন্য ভারতের তরফে প্রবল চাপ দেওয়া হয় পাকিস্তানকে। বৃহস্পতিবার দুপুরে পাক বিদেশমন্ত্রী প্রথমে বলেন, ভারতীয় বায়ুসেনার পাইলটকে নিয়ে কী হবে তা কয়েক দিনের মধ্যেই ঠিক করা হবে। কিন্তু বিকালেই ইমরান খান সংসদে বায়ুসেনার পাইলটকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন।

পাক সংবাদমাধ্যমের খবর, রাওয়ালপিন্ডি থেকে লাহোরে আনা হবে অভিনন্দনকে। তারপর জেনেভা কনভেনশন অনুযায়ী তাঁকে তুলে দেওয়া হবে রেডক্রসের হাতে। তারপর বেলা ৩টে নাগাদ তাঁকে ওয়াঘা সীমান্তে আনা হবে। ইমরান খান বায়ুসেনার পাইলটকে ফেরানোর বিষয়টি শান্তির লক্ষ্যে বলা হলেও গোটা বিষয়টি পাকিস্তান জেনেভা কনভেনশন অনুযায়ী করেছে বলে দাবি ভারতের।

The post ৩টের সময় ভারতের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে: পাক সংবাদমাধ্যম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GQAfQB

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez