স্টাফ রিপোর্টার, কলকাতা: একের পর এক বিতর্কিত মন্তব্য৷ কখনও পাঁচনের দাওয়াই, কখনও নকুল দানা খাওয়ানোর প্রস্তাব৷ কখনও সরকারি আইনজীবীকে হুমকি, কখনও আবার প্রকাশ্যে পুলিশকর্মীকে ধমক৷ এই ধরণের পরপর ঘটনায় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে বেশ বিড়ম্বনায় শাসক দল তৃণমূল কংগ্রেস৷
আরও পড়ুন : ভোটের আগে ঘর ভাঙল তৃণমূলের, বিজেপিতে যোগ শতাধিক কর্মীর
কারণ অনুব্রতের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে চিঠি জমা পড়েছে কমিশনে বলে সূত্রের খবর৷ সেই চিঠিগুলিকে গুরুত্ব দিয়ে এবার তৃণমূল কংগ্রেসকে চিঠি পাঠাতে চলেছে নির্বাচন কমিশন৷ কমিশনের দাবি, একাধিকবার অনুব্রতকে শোকজ করা হলেও, কাজের কাজ কিছুই হচ্ছে না৷ এই ধরণের মন্তব্যকে রুখতে তাই তৃণমূল কংগ্রেসকেই ব্যবস্থা নিতে বলে জানিয়েছে কমিশন৷ সেই কারণেই এবার সরাসরি দলকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের৷
আরও পড়ুন : ভোট বয়কটের দাবিতে বিজেপি নেতার বাড়ি ওড়াল মাওবাদীরা
গত সপ্তাহের সোমবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিকে নোটিশ পাঠিয়েছিল কমিশন। দিন চারেক পরে সেই নোটিশের জবাব দেন অনুব্রত৷ বিরোধীদের পাচন দেওয়া এবং নকুল দানা খাইয়ে দেওয়া নিয়ে মন্তব্য করেছিলেন কেষ্ট। যা নিয়ে কমিশনের কাছে অভিযোগ করে বিরোধীরা। যার পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে শোকজ করে কমিশন। শুক্রবার সেই শোকজের জবাব দেন তিনি।
The post সতর্ক হোন অনুব্রত! তৃণমূলকে চিঠি পাঠাবে নির্বাচন কমিশন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UZNL7T
No comments:
Post a Comment