হায়দরাবাদ: আইপিএলে জোস বাটলারকে অশ্বিনের মানকাডিং নিয়ে গোটা ক্রিকেটবিশ্বে তুমুল আলোচনা চলছে এই মুহূর্তে৷ ঘটনাটি এবং সেই সঙ্গে ক্রিকেটের স্পিরিট নিয়ে স্পষ্টতই দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক ক্রিকেটমহল৷ বেশিরভাগের মত, অশ্বিন ক্রিকেটের স্পিরিট বিরোধী কাজ করেছেন৷ আবার বিশেষজ্ঞদের একাংশ অশ্বিনের পাশে দাঁড়িয়ে বলেন যে, নিয়ম মেনেই বাটলারকে আউট করেছেন৷ তাই এতে বিতর্কের কিছু নেই৷
বিশেষজ্ঞরা কে কী বলেলন, তাতে থোড়াই কেয়ার নেট জেনারেশনের৷ সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা অশ্বিনের মুণ্ডপাত করেই চলেছেন৷ এমন উত্তপ্ত পরিস্থতিতেও অশ্বিনের মানকাডিংয়ের ঘটনার বিন্দুমাত্র আঁচ লাগেনি রাজস্থান রয়্যালস শিবিরে৷ বাটলারের এমন বিতর্কিত রানআউটের জন্যই পঞ্জাবের কাছে আইপিএলের প্রথম ম্যাচ হারতে হয়েছে রাজস্থানকে৷ নাহলে একসময় নিশ্চিত জয়ের দিকে এগচ্ছিলেন অজিঙ্কা রাহানেরা৷
আরও পড়ুন: মানকাডিংয়ের পর এবার নো বল বিতর্ক, খেসারত দিল কোহলির আরসিবি
নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে রাজস্থান পেসার জয়দেব উনাদকাট স্পষ্ট জানালেন যে, মানকাডিংয়ের ঘটনা রাজস্থান শিবিরে কোনও প্রভাব ফেলনি৷ রয়্যালসরা ঘটনাটিকে মাঠেই পিছনে এসেছেন৷ এমনকি ম্যাচের পর থেকে ড্রেসিংরুমে একবারও এই নিয়ে আলোচনা হয়নি তাঁদের৷ অযথা পিছনের কথা না ভেবে বাকি টুর্নামেন্টে সামনের দিকে তাকানোই শ্রেয় মনে করেন তাঁরা৷
উনাদকাট বলেন, ‘সত্যি বলছি, ওই দিনের পর থেকে একবারও এই বিষয়ে আলোচনা হয়নি আমাদের৷ আমরা ঘটনাটিকে পিছনে ফেলে এসেছি৷ আমারদের লক্ষ্য স্থির রয়েছে সামনের ম্যাচগুলিতে৷ আমাদের মধ্যে কোনও প্রভাব ফেলনি মানকাডিংয়ের ঘটনাটি৷’
আরও পড়ুন: অশ্বিনকে নিয়ে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়
পরক্ষণেই জয়দেব আরও বলেন, ‘আমরা প্রথম ম্যাচ হারলেও টুর্নামেন্টের শুরুটা মন্দ হয়নি৷ প্রথম ম্যাচে আমাদের পারফরম্যান্স মোটেও খারাপ ছিল না৷ আমরা যেভাবে প্রথম ম্যাচে নিজেদের মেলে ধরেছি এবং যে রকম ট্রেনিং করেছি, তাতে বাকি টুর্নামেন্টে ভালো কিছু করার বিষয়ে আমরা আশাবাদী৷
উল্লেখ্য, শুক্রবারই উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রাজস্থান রয়্যালস৷
What the !!! I doubt if this can be given out even by the rule book ????
The way I see it he was not stepping out too much!!! Batsman looks “in” when the bowler was in his release stride! Hayden said it right & the game changed there !!! Not fair even by school standards ! #Mankad pic.twitter.com/Aq2VMwVyz1— T R B Rajaa (@TRBRajaa) March 25, 2019
The post মানকাডিংয়ের বিতর্কিত অধ্যায় প্রভাব ফেলনি রাজস্থান শিবিরে, জানালেন উনাদকাট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HXTl73
No comments:
Post a Comment