Tuesday, January 1, 2019

অর্থাভাব মেটাতে চান? নতুন বছরের শুরুতেই কিনুন এটি

নতুন বছরে পা দিল গোটা বিশ্ব৷ পুরোন বছরের অভাব অভিযোগ ভুলে নতুন করে এগোনোর পালা৷ তবে অভাব চাইলেই কি মেটানো যায়? সবাই আমরা চাই সংসারে যাতে অর্থাভাব না থাকে, তার চেষ্টা করতে৷ সেজন্য প্রাণপণ খেটেও যাই বছরভর৷ তবুও যেন কোথাও অভাব লেগেই থাকে৷ কিন্তু একটা ছোট্ট টোটকা ঘুরিয়ে দিতে পারে, আপনার জীবন৷ অর্থাভাব কেটে টাকার বন্যা বইবে সংসারে, যদি বছরের শুরুতেই এই কাজটি করতে পারেন৷ ভাগ্য ফিরে যেতে পারে আপনার৷ জেনে নিন সেই টোটকার হাল হদিশ..

 

১. ভগবান গণেশের মূর্তি কিনে বাড়িতে রাখুন: বিঘ্নহর্তা তিনি৷ সব রকম বিপদ নাশ করেন৷ কোনও সমস্যায় যদি থাকেন, তবে বাড়িতে নিয়ে আসুন ভগবান গণেশকে৷ নিয়ম মেনে পুজো করুন, ভোগ দিন৷ সুফল মিলবেই৷

২. নারকেল: নারকেল ভেঙে শুরু করুন নতুন বছর৷ এটি কাজ দেবেই৷ সংসারে শুভ কাজ করতে বা শান্তি আনতে এই ঘরোয়া টোটকাটি মেনে চলেন অনেকেই৷ পরিবারের মঙ্গলকামনায় বা সংসারের উন্নতিসাধনে নারকেলের জুড়ি মেলা ভার৷ মনে করা হয় নারকেল ভেঙে কাজ শুরু করলে যাবতীয় নেগেটিভ এনার্জি সরে যায়৷

৩. মানি প্ল্যান্ট: সারা বছর অর্থ উপার্জনের পথ খোলা থাকবে, যদি বাড়িতে থাকে মানি প্ল্যান্ট৷ আপনার সংসার টাকা পয়সায় ভরে থাকবে৷ শুধু তাই নয়, ঋণে ডুবে থাকলেও, তা থেকে মুক্তির উপায় এই মানি প্ল্যান্ট৷ তাই সংসারের অভাব মেটাতে মানি প্ল্যান্টের সাহায্য নিন৷

৪. ময়ূর পালক: ময়ূর পালক বাড়িতে রাখলে অনেক সুফল মেলে৷ জীবনের কষ্ট, নেগেটিভ এনার্জি বা টাকা পয়সার সমস্যা মেটাতে সাহায্য করে এই ময়ূর পালক৷ সন্তান যদি পড়াশোনায় মন না দেয়, তবে তার বইয়ের মধ্যে একটি ময়ূর পালক রাখুন৷ হাতেনাতে ফল পাবেন৷ এটি কেনার সময় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে কিনবেন ও প্রতিদিন এটিকে প্রণাম করবেন৷

৫. লাফিং বুদ্ধ মূর্তি: পরিবারে ধন সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ? সংসারে অশান্তি? নিয়ে আসুন লাফিং বুদ্ধের মূর্তি৷ বলা হয়, বাড়িতে একটা লাফিং বুদ্ধমূর্তি থাকলে, সে পরিবারে শান্তি ফিরে আসে, সমৃদ্ধি আসে৷ বাড়ির সদর দরজার দিকে মুখ করে বসান সেই মূর্তিকে৷ সুফল পাবেন৷

The post অর্থাভাব মেটাতে চান? নতুন বছরের শুরুতেই কিনুন এটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AnUwZ8

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez