Monday, January 28, 2019

ধর্মের নামে রাজনীতি, সবথেকে খারাপ সময়ের মুখে মানবজাতি: আমজাদ আলি খান

কলকাতা: নাসিরুদ্দিন শাহের পর ফের অসহিষ্ণুতা নিয়ে সরব আরও এক শিল্পী। মানবতার জন্য সবচেয়ে খারাপ সময় চলছে বলে মন্তব্য করলেন বিশ্ববিদিত সরোদ বাদক উস্তাদ আমজাদ আলি খান।

রবিবার কলকাতায় টাটা স্টিল লিটেরারি মিট-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের এই মুহুর্তে বিশ্ব জুড়ে শান্তি প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনীতি হচ্ছে ধর্মের নামে। রাজনীতিকরা স্বার্থের খাতিরে ধর্ম নিয়ে খলছে। শধু ভারতেই নয়, গোটা বিশ্ব জুড়ে একই অবস্থা।’ মানুষের নিরাপত্তা দিন দিন তলানিতে ঠেকছে বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর মতে, একুশ শতক শান্তির হওয়া উচিত ছিল। কিন্তু সেটাই সবথেকে খারাপ সময় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মানুষ কোথাও যেতে ভয় পাচ্ছে। তাদের কোনও নিরাপত্তা নেই। তাঁর বাবার হাফিজ আলি খানের কথা টেনে তিনি বলেন, ‘আমরা সবাই একই পিতার সন্তান। সেইসূত্রে আমাদের সবার জাত একই।’ আমজাদি আলি খানের মতে, এই বার্তা সব ধর্মের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, বিশ্ব জুড়ে শান্তি ও সম্প্রীতি স্থাপনে মানুষকে আরও বেশি সচেষ্ট হতে হবে।

কয়েকদিন আগে্ দেশ জুড়ে অসহিষ্ণুতার প্রশ্ন তুলে বিতর্কের মুখে পড়েন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। একটি ভিডিওতে তিনি দাবি করেছিলেন, দেশের মাটিতে ক্রমাগত ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। এমন মন্তব্য করার পর থেকেই বিক্ষোভের মুখে পড়েন অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

এরপর আরও একটি ভিডিওতে তিনি উল্লেখ করেন, যারাই অধিকারের কথা বলছে তাদেরকে লক আপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। শিল্পী, অভিনেতাদের কণ্ঠরোধ করা হচ্ছে। সাংবাদিকদেরও চুপ করিয়ে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, ধর্মের নামে ঘৃণার দেওয়াল তোলা হচ্ছে।

The post ধর্মের নামে রাজনীতি, সবথেকে খারাপ সময়ের মুখে মানবজাতি: আমজাদ আলি খান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2sQFmal

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez