নয়াদিল্লি: নতুন বছরে বড়সড় ঘোষণা করলেন অভিনেতা প্রকাশ রাজ৷ গত একবছর ধরে মোদী সরকারকে লাগাতার নিশানা করেছেন দক্ষিণের এই অভিনেতা৷ আর এবার রজনীকান্ত, কমল হাসানের পর হেভিওয়েট এই অভিনেতাও পা রাখলেন রাজনীতির ময়দানে৷ আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে লড়বেন বলে জানান তিনি৷

হিন্দি এবং তামিল সহ বহু ভাষাতেই বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি৷ তবে কোন স্থান থেকে এই নির্বাচনে তিনি লড়বেন তা অবশ্য স্পষ্ট করেননি এই অভিনেতা৷ তবে ঘনিষ্ঠমহলের মতে তিনি কর্ণাটক থেকে লড়তে পারেন৷

পড়ুন: সদ্য জেতা দুই রাজ্যে টালমাটাল কংগ্রেস সরকার
HAPPY NEW YEAR TO EVERYONE..a new beginning .. more responsibility.. with UR support I will be contesting in the coming parliament elections as an INDEPENDENT CANDIDATE. Details of the constituency soon. Ab ki baar Janatha ki SARKAR #citizensvoice #justasking in parliament too..
— Prakash Raj (@prakashraaj) December 31, 2018
১ জানুয়ারি তিনি ট্যুইট করে জানান, ‘সকলকে হ্যাপি নিউ ইয়ার… নতুনের সূচণা৷ অনেক দায়িত্ব এবং আপনাদের সমর্থন সঙ্গে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্টিডেট হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চলেছি৷ সংসদীয় এলাকা সম্পর্কে খুব শীঘ্রই জানাবো অব কী বার জনতা কি সরকার৷ …’
পড়ুন: কংগ্রেসকে ‘ললিপপ কোম্পানি’ বলে কটাক্ষ করলেন মোদী

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বহুবার শিরোনামে এসেছেন তিনি৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা, সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যা মামলায় মোদীর নীরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন৷ তিনি মোদীকে তাঁর থেকেও বড় অভিনেতা বলে কটাক্ষ করেছিলেন৷ সেই সঙ্গে তাঁর জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ারও হুমকি দেন৷
পড়ুন: ‘অ্যাক্সিডেন্টার চিফ মিনিস্টার’! কুমারস্বামীকে কটাক্ষ বিজেপির

তবে বিবাদ বাড়তে শুরু করলে তাঁকে সাফাই দিতে ফের ময়দানে নামতে হয়৷ লখনউয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল বলে জানা যায়৷ মোদী ছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও টার্গেট করেছিলেন তিনি৷
The post আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন, ঘোষণা অভিনেতা প্রকাশ রাজের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2An6CBK
No comments:
Post a Comment