Wednesday, January 2, 2019

বিশ্বকাপের মূলপর্বে যেতে ব্যর্থ শ্রীলঙ্কা, বাংলাদেশ

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের নয়া ফরমান। আর নয়া সেই ফরমান অনুযায়ী ১২ দলীয় টুর্নামেন্টের মূলপর্বে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন তথা তিনবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। তবে ঘুরপথে মূলপর্বে যাওয়ার সুযোগ থাকছে র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়া এই দুই দলের। সেক্ষেত্রে গ্রুপ পর্বে এই দুই দলকে লড়াই করতে হবে আরও ছয় দলের সঙ্গে।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। আর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের জন্য ১২ দলীয় টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে আইসিসি। যারমধ্যে ৩১ ডিসেম্বর, ২০১৮ অবধি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে থাকা প্রথম আট দল সরাসরি মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে ইতিমধ্যেই। বাকি চার দলের জন্য লড়াই হবে আটটি দেশের মধ্যে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বাকি চারটি দল জায়গা করে নেবে মূলপর্বে।

৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে প্রথম আটে স্থান না থাকায় সরাসরি মূলপর্বে জায়গা হচ্ছে না শ্রীলঙ্কা ও বাংলাদেশের। প্রথম আট দল হিসেবে সরাসরি মূলপর্বে জায়গা নিশ্চিত হয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের। কিন্তু ৩১ ডিসেম্বর, ২০১৮ সময়কালে র‍্যাংকিংয়ে যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তাই গ্রুপ স্টেজের গেরো টপকে তবেই মূলপর্ব নিশ্চিত করতে হবে মালিঙ্গা-শাকিবদের।

তিনবারের টুর্নামেন্ট ফাইনালিস্ট ও ২০১৪ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সরাসরি মূলপর্ব নিশ্চিত না করতে পারায় স্বভাবতই হতাশ অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তিনি জানান, ‘টুর্নামেন্টের মূলপর্বে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় হতাশ। প্রত্যেকেই চায় র‍্যাংকিংয়ে প্রথম আটে থেকে শেষ করতে। তবে মূলপর্বে যাওয়ার জন্য অতিরিক্ত ম্যাচ খেলার সুযগ কাজে লাগাতে চাই।’

হতাশ শাকিব আল হাসানও। তবে মূলপর্বে যোগ্যতা অর্জনে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক জানান, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন না করার কোনও কারণ নেই আমাদের। এখনও সুযোগ রয়েছে আমাদের, আমরা সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চাই।’ উল্লেখ্যযোগ্যভাবে র‍্যাংকিংয়ে প্রথম আটে থেকে টি-টোয়েন্ট বিশ্বকাপের মূলপরর নিশ্চিত করেছে আফগানিস্তান।

The post বিশ্বকাপের মূলপর্বে যেতে ব্যর্থ শ্রীলঙ্কা, বাংলাদেশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AsY8Jd

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez