ভোপাল: বিয়ে বাড়িতে বাজনা, ডিজে বা অন্যান্য যন্ত্রচালিত সঙ্গীত নিষিদ্ধ করেছিল ধর্মগুরুরা। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বিয়েতে গান বাজানোয় ওই পরিবারের বিয়েতে সামিল হলেন না এক মৌলবী। একই সঙ্গে মৌলবীদের নিষেধাজ্ঞা অমান্য করায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন মৌলবী।

মঙ্গলবার ঘটনাটি মধ্যপ্রদেশের ঝাহুবা এলাকায়। ওই এলাকায় দীর্ঘ আড়াই বছর ধরে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বিয়েতে বাজনা, ডিজে বা অন্য কোনও যন্ত্রচালিত গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। কারণ তাঁরা মনে করেন যে ইসলাম ধর্মে মানুষের কণ্ঠে গাওয়া গানই একমাত্র গ্রহণযোগ্য। অন্য সব ধরনের গান ইসলামে পাপের সমান।

মূলত এই বিশ্বাস থেকে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করার কারণেই তৈরি হয় জটিলতা। এই বিষয়ে অভিযগকারী মৌলবী হাজি হারুন রসিদ বলেছেন, “যে বিয়ে বাড়িতে ডিজে বাজবে এবং নাচ-গান হবে সেখানে আমরা বিয়ে দেব না। আড়াই বছর আগেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই পরিবার সেই নিয়ম অগ্রাহ্য করেছে। আমি এই এলাকার অন্য সকল মৌলবিদের বলব তাঁরাও যেন এই বিয়ে বয়কট করে।”

মিঞা-বিবি রাজি থাকলেও কাজির বিরোধিতায় বেকায়দায় পড়ে যায় আয়োজক দুই পরিবার। অবশেষে রাজঘড় শহর থেকে একজন মৌলবীকে ডেকে নিয়ে আসা হয়। সেই মৌলবীর তত্ত্বাবধানেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।
ওই পরিবারের বিরুদ্ধে ঝাহুবার মৌলবী হাজি হারুন রসিদ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মধ্যপ্রদেশের কোতয়ালি থানায় দায়ের হয়েছে অভিযোগ। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ঝাহুবার এসডিওপি ঐশর্য্য শাস্ত্রী।

The post বিয়েতে গান বাজানোয় পুলিশের কাছে অভিযোগ দায়ের মৌলবীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DFKi8r
No comments:
Post a Comment