স্টাফ রিপোর্টার, হলদিয়া: কর্ণ বেরা। রাজ্যবাসীর কাছে একটি পরিচিত মুখ। কারণ একের পর এক চুরি, ডাকাতি, পুলিশ খুন, পুলিশকে গুলি করে আদালত চত্বরে বোমা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা সহ একাধিক কর্মকাণ্ডের সঙ্গেই জড়িত সে৷

সেই কর্ণ বেরা গত শনিবার দোষি সাব্যস্ত হয়। সোমবার সাজা ঘোষনা করা হয় এই অভিযুক্তের। মহিষাদলের পুলিশ কনস্টেবল খুনের ঘটনায় কর্ণ বেরাকে যাবজ্জীবন সাজা শোনালেন হলদিয়ার মহকুমা আদালতের বিচারক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ আশিস কুমার দাস।
আরও পড়ুন : পুলিশকর্মী খুনের ঘটনায় দোষি সাব্যস্ত ধৃত কর্ণ বেরা
সোমবার কর্ণকে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও ভারতীয় দন্ডবিধির ১৮৬/৩৪, ৩৫৩, ৩৩৩ এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারায় তাঁকে আলাদা আলাদা ভাবে সাজা শোনান হয়েছে। যদিও সব সাজাই একসঙ্গে চলবে বলে হলদিয়া আদালতের সরকারি আইনজীবি সোমনাথ ভুঁইয়া জানিয়েছেন।
অন্যদিকে কর্ণর সঙ্গী শেখ রহিমকে ভারতীয় দন্ডবিধির ১৮৬/৩৪ এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্সের ৩ ধারায় দোষী সাব্যস্ত হয়েছে, এবং তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷ সোমবার কর্ণ ও তাঁর সঙ্গীকে হলদিয়া আদালতে আনা হয় কড়া নিরাপত্তার বেষ্টনীতে।
The post পুলিশকর্মী খুনের ঘটনায় কর্ণ বেরার যাবজ্জীবন সাজা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AJFUTe
No comments:
Post a Comment