লখনউ: বুলন্দশহর হিংসার ঘটনায় উঠে এসেছে বজরং-ভিএইচপি যোগ৷ ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বজরং দলের নেতা যোগেশ রাজকে গ্রেফতার করেছে পুলিশ৷ যোগেশ ছাড়া গ্রেফতার হয়েছে আরও চার জন৷
পুলিশ এই হিংসার ঘটনায় দুটি এফআইআর দায়ের করেছে৷ পুলিশ অফিসার সুবোধ কুমার ও এক যুবক খুনের অভিযোগে একটি এফআইআর দায়ের হয়েছে৷ এছাড়া ২৫টি গোরুর দেহাংশ উদ্ধারের জন্য আরও একটি এফআইআর হয়েছে৷ দ্বিতীয় এফআইআরটি করেছে বজরং দলের নেতা যোগেশ৷ সোমবার সকালে স্থানীয় গ্রামের একটি জঙ্গলের কাছে ২৫টি গোরুর দেহাংশ পাওয়া যায়৷ যা থেকেই যাবতীয় হিংসা ও তাণ্ডবের সূত্রপাত৷
এছাড়া প্রথম যে এফআইআর করা হয়েছে তাতে হিংসা ছড়ানোর অভিযোগে প্রায় ৩০ জনের নাম রয়েছে৷ পুলিশ জানিয়েছে, ওই এফআইআরে হিংসা ছড়ানোর অভিযোগে অন্তত ২৭ জনের নাম রয়েছে৷ এছাড়া আরও ৬০ জন অজ্ঞাতপরিচয়ের নামও রাখা হয়েছে এফআইআরে৷ এরা সকলে গোহত্যা পরবর্তী হিংসায় জড়িত বলে অভিযোগ৷
গতকালের হিংসার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসলেও গোটা এলাকা এখনও থমথমে৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে৷ রয়েছে অ্যান্টি রায়ট ফোর্স৷ পুলিশের পাশাপাশি বুলন্দশহর হিংসার তদন্ত করবে সিট৷ এছাড়া ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
সোমবারের ঘটনায় উন্মত্ত জনতার হাতে প্রাণ হারাতে হয়েছে পুলিশ অফিসার সুবোধ কুমারকে৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর পরিবারকে সমবেদনা জানান৷ একই সঙ্গে নিহত পুলিশ অফিসারের পরিবারকে ৪০ লক্ষ টাকা ও তাঁর বাবা-মাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন৷
The post বুলন্দশহর হিংসা: গ্রেফতার বজরং দলে নেতা যোগেশ রাজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2rkRVtW
No comments:
Post a Comment