মালদহ: ফের গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২জনের৷ আহত ৪০ জন৷ মালদহে গাজোল থানার আদিনা এলাকায় এই ঘটনা ঘটে৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে৷
সূত্রের খবর, মালদহের সাদুল্লাপুর শ্মশানে দাহ করে ফিরে আসার পথে রাত্রে ৩৪নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে৷ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দুজনের মৃত্যু হয়, আহত হয় ৪০৷
পড়ুন: হাট প্রায় নেই, আলু বিক্রিতে মাথায় হাত মালদহের ব্যবসায়ীদের

স্থানীয়রাই উদ্ধারকার্যে এগিয়ে আসে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গাজোল থানার পুলিশ৷ আহতদের গাজোল ও মালদহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়৷
পড়ুন: অস্তিত্বহীন হয়ে পড়ছে মালদহের ডিয়ার পার্ক
তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয়৷ কেন এই ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ৷
The post উত্তপ্ত মালদহ: গাড়ির ধাক্কায় নিহত ২, আহত ৪০ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GTYNt0
No comments:
Post a Comment