যোধপুর: দেশে বাল্য বিবাহ আইনত নিষিদ্ধ৷ আর রাজস্থানে এই বাল্য বিবাহ হয়ে উঠেছে নির্বাচনী হাতিয়ার৷ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির এক নির্বাচিত মহিলা প্রার্থীর বিরুদ্ধে বাল্য বিবাহকে প্রশয় দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে৷
ক্ষমতায় আসার জন্য নির্বাচনী প্রার্থীরা অনেক রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন৷ ভোট পেতে বিনামূল্যে সরকারি পরিষেবা থেকে শুরু করে সস্তায় রেশন, চাকরিতে সংরক্ষণ, কৃষিঋণ মকুব ইত্যাদি নানা প্রতিশ্রুতি তারা দেন৷ কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বিজেপি প্রার্থী শোভা চৌহানের প্রতিশ্রুতি৷ রাজস্থানের এই বিজেপি প্রার্থী জানিয়েছেন, তিনি বিধায়ক হলে বাল্য বিবাহে পুলিশ কোনও বাঁধা হয়ে দাঁড়াবে না৷

শোভা চৌহান রাজস্থানের সোজাত কেন্দ্রের প্রার্থী হয়েছেন৷ ভোট প্রচারে বেরিয়ে তিনি তাঁর নির্বাচনী কেন্দ্রের ভোটারদের মধ্যে বাল্য বিবাহে ইন্ধন যোগাচ্ছেন বলে অভিযোগ৷ ভোটারদের জানাচ্ছেন, তিনি বিধায়ক হলে বাল্য বিবাহের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেন না৷ উপরন্তু পুলিশকেও ব্যবস্থা নিতে দেবেন না৷
আসলে তিনি যে কেন্দ্র থেকে লড়ছেন সেখানে দেওয়াসি সম্প্রদায়ের মানুষ বেশি৷ তাদের মধ্যে এখনও বাল্য বিবাহের চল আছে৷ একবার এই বাল্য বিবাহ আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান তারা৷ সেই কথা কানে যান শোভা দেবীর৷ এরপর সেটিকেই নিজের নির্বাচনী অস্ত্র বানিয়ে নেন৷
নির্বাচনী সভাতেও জোর গলায় তাঁকে বলতে শোনা গিয়েছে, রাজ্যে বিজেপি ফের সরকার গড়লে পুলিশ প্রশাসন তাদের হাতেই থাকবে৷ পুলিশ তখন বাল্য বিবাহ রোধে কোনও ব্যবস্থা নিতে পারবে না৷ চৌহানের সেই নির্বাচনী সভার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ এই নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে৷
The post ক্ষমতায় আসলে বাল্য বিবাহে কেউ বাধা দেবে না, প্রতিশ্রুতি বিজেপি নেতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RuEKlq
No comments:
Post a Comment