Sunday, December 2, 2018

জারোয়াদের ধ্বংসের শুরু ইন্দিরা গান্ধীর হাত ধরে

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: প্রিয়দর্শিনী ছিলেন তিনি। রাজনীতিবিদরা বলেন, দেশের উজ্জ্বল হওয়ার শুরুটা হয়েছিল ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হাত ধরেই। কিন্তু দিনের শেষে তিনিও মানুষ। আর মানুষ মাত্রই ভুল হয়। শিখ নিধনের মতো আন্দামান ও নিকোবর জারোয়াদের বাসায় প্রবেশ করার পথ তৈরি করা ছিল তার আরও একটি ভুল ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। খেসারত দিচ্ছে ভারতের এই উপিজাতি।

ইন্দিরা গান্ধীর সময় থেকে রাজনীতির স্বীকার হচ্ছে জারোয়ারা। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব।। ভূ-তত্ববিদরা জানাচ্ছেন, জারোয়ারা চায় না তথাকথিত সভ্য জগতের মানুষ ওদের সঙ্গে যোগাযোগ রাখুক। কিন্তু ভোট রাজনীতির কবলে পড়ে অস্তিত্ব খোয়াতে শুরু করেছে তারা। যার শুরুটা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় থেকে।

সেই ধারা এখনও চলছে। ১৯৭০ সাল, আন্দামান ট্রাঙ্ক রোড তৈরি করল তৎকালীন ইন্দিরা সরকার। রাস্তা তৈরি করতে উপজাতিদের বাসভূমির অর্ধেক কেটে দেওয়া হল। সভ্য জগত তৈরির বদলে সেখানে প্রবেশ করল চোরাপাচারকারীরা। যার শিকার হয় জারোয়ারা। প্রবেশ করে বিভিন্ন রোগ। ট্যুরিজম শুরুর সঙ্গে আরও বিপদ বেড়ে যায় তাদের।

একইসঙ্গে তিনি বলেন, “এই যে সেন্টিলেনিজ আইল্যান্ডে বিদেশি মারা গেল। এটাও কেন্দ্রের দোষ রয়েছে। দোষ রয়েছে ওখানকার শাসক সরকারের। হঠাৎ করে ২০টি আন্দামান ও নিকোবরের দ্বীপকে ‘রেস্ট্রিক্টেড এরিয়া’ থেকে বাদ দেওয়া হল। কিন্তু পুরোটাও বাদ দেওয়া হল না। ওটা দেখানো হল ওপর ওপর। ভিতরে নিয়ম রেখে দিল। কিন্তু সেটা লুকোনো।

ফলে বিদেশী ওখানে চলে গেল। আদিবাসীদের হাতে পড়ে মারা গেল। তারপর সরকারের পক্ষ থেকে দেখানো হল ভিতরের বাকি নিয়ম। যা ওই বিদেশি লঙ্ঘন করেছে প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ সরকারের পকেটে পয়সাও এল। আবার সরকারের উপর দোষও পড়ল না।” আন্দামান ও নিকোবরে ক্ষমতাসীন কারা? কেন্দ্রে সরকার গড়া বিজেপি। এখনও দিনের পর দিন ট্যুর কোম্পানিগুলি জারোয়াদের গ্রামে নিয়ে যায়। টাকা নিয়ে তাদের ছবি তোলায়। তাদের নাচতে বলে। এমন একটি ভিডিও ফাঁস হয়েছিল মনমোহনের কংগ্রেস জমানার সময়ে। ভিডিও ছড়িয়ে যাওয়ায় ব্যাপক অস্বস্তিতে পড়েছিল কেন্দ্র।

এই কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল পুলিশ। অনেক কাঠ খড় পুড়িয়ে সে ঘটনায় ধামা চাপা দেওয়া হয়।
এখন অনেক জারোয়াই আর আদিবাসীর পর্যায়ে নেই। যারা সভ্য জগতে আসছে তারা এই জগত থেকে নিয়ে রোগের কবলে পড়ে মারা যাচ্ছেন। দিনে দিনে কমে যাচ্ছে এই উপজাতি এবং তাদের সংস্কৃতি। ভূ-তত্ববিদদের দাবী , এমন ভাবেই ছত্তিশগড়ে আদিবাসী প্রায় মুছে গিয়েছে। যারা সরকারের রাজনীতি বুঝে গিয়েছে তারা মাওবাদীতে পরিণত হয়েছে।

The post জারোয়াদের ধ্বংসের শুরু ইন্দিরা গান্ধীর হাত ধরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pb2hGg

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez