গুরুগ্রাম: একদিকে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ অন্যদিকে ২০১৯-এর লোকসভা নির্বাচন শিয়রে৷ ব্যস্ততা তুঙ্গে৷ চলছে জোরদার প্রস্তুতি৷ আর তারই মাঝে আজ সোমবার দেশকে বড়সড় উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
কুণ্ডলী-মানেসর-পলওয়াল এক্সপ্রেসওয়ে, মানেসর থেকে কুণ্ডলী পর্যন্ত ৮৩ কিলোমিটার এক্সপ্রেসওয়ে তৈরি৷ সোমবার তারই উদ্বোধন করবেন মোদী৷ সুলতানপুর থেকে শুরু করে পলওয়াল পর্যন্ত নাম থেমে এই সফর চলবে৷ এই হাইওয়েকে হরিয়ানার নয়া লাইফলাইন বলেই মনে করা হচ্ছে৷

জানা গিয়েছে, বাহাদুরগড় এলাকায় ন্যাশনাল হাইওয়ে-৯-এর একজিট-এন্ট্রি পয়েন্টে রাস্তা নির্মাণ সম্পূর্ণ হয়ে গিয়েছে৷ এর পাশাপাশি, মোদী আজই বল্লভগড়ে মেট্রোর উদ্বোধনও করবেন৷
কুণ্ডলী-মানেসর-পলওয়াল এক্সপ্রেসওয়ে সোমবার থেকেই ব্যবহার করতে পারবে জনসাধারণ৷ এই হাইওয়ের কারমে দিল্লিতে ট্রাফিকের চাপ একটু কমবে বলেই আশা করা হচ্ছে৷ এই হাইওয়ের জন্য মোট ৬,৪০০ কোটি টাকা খরচ হয়েছে, এবং ২,৭৮৮ কোটি টাকার ৩,৮৪৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানা যায়৷

৮৩ কিলোমিটারের এই হাইওয়েতে ১৪টি ছোট-বড় পুল, ৫৬ আন্ডারপাস, সাত ইন্টারসেকশন, সাত টোল প্লাজা রয়েছে৷ মানেসর থেকে পলওয়াল পর্যন্ত হাইওয়ের দৈর্ঘ্য ৫২ কিলোমিটার থেকে কিছুটা বেশি এবং এতে ৩২ আন্ডারপাস, ৩ ইন্টারসেকশন এবং ৪ টোল প্লাজা রয়েছে৷
The post খুশির খবর: নির্বাচনের মুখে দেশকে জোড়া উপহার মোদীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DvzERQ
No comments:
Post a Comment