Monday, November 19, 2018

টানা একমাস মূল্যহ্রাসে তেলের দাম কমল ৭.৪৮টাকা

নয়াদিল্লি: মূল্যহ্রাসের ধারা সোমবারেও অব্যাহত জ্বালানিতে৷ গত একমাসে লিটারে ৭.৪৮টাকা কমল পেট্রলের মূল্য৷ সোমবার পেট্রলে ১৯ পয়সা এবং ডিজেলে ১২ পয়সা দাম কমে৷

মূল্য হ্রাসের পর দিল্লিতে পেট্রোল ৭৬.৫২ এবং ডিজেল ৭১.৩৯টাকা প্রতি লিটার নেওয়া হচ্ছে৷ মুম্বইয়ে পেট্রল ৮২.০৪ এবং ডিজেল ৭৪.৭৯ টাকা চলছে৷ চেন্নাইয়ে সেই দাম পেট্রলে ৭৬.৫২ এবং ডিজেলে ৭১.৩৯টাকা৷ কলকাতা পেট্রল লিটারে ৭৫.০৫টাকা৷

পড়ুন: জেট কিনতে টাটা গোষ্ঠীকে অনুরোধ মোদীর

মনে করা হচ্ছে, গ্লোবাল মার্কেটে অপরিশোধিত তেলের মূল্য হ্রাসে পেট্রল এবং ডিজেলের মূল্য হ্রাস পেয়েছে৷ নিজের শহরে তেলের মূল্য কত চলছে তা জানতে iocl.com-এ যেতে পারেন৷ এখানে শহরের কিছু কোড দেওয়া রয়েছে৷ গ্রাহক “RSP Dealer Code of Petrol Pump” লিখে ৯২২৪৯ ৯২২৪৯-এ এসএমএস করতে পারেন৷

তবে এই মূল্যহ্রাস কতদিন স্থায়ী হবে সেই নিয়ে প্রশ্ন উঠছে৷ ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ওপেকের উৎপাদন হ্রাসের পরিকল্পনা৷ তবে পেট্রলিয়ম মজুতের মাধ্যমে সেই সমস্যার কিছুটা সমাধান হয়ে কিনা সেই নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে জানা গিয়েছে৷

The post টানা একমাস মূল্যহ্রাসে তেলের দাম কমল ৭.৪৮টাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q5haOL

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez