স্টাফ রিপোর্টার, বারাকপুর: যৌনতা নিয়ে মানুষের মধ্যে বিকৃত মানসিকতা ক্রমশই প্রকট হচ্ছে৷ কয়েকদিন আগে নদীয়ার চাকদহে শতায়ু বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল৷ ধরা পড়েছিল বছর ২০-র এক যুবক৷
এবার ঠিক তার উলটো ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার শ্যামনগর বাসুদেবপুর এলাকায়৷ সেখানে সাত বছরের এক শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে৷
আরও পড়ুন: তৃণমূলের মূল ও যুবর দ্বন্দ্বে উত্তপ্ত ক্যানিং
আর এক্ষেত্রে অভিযুক্তের বয়স ৫৫৷ নাম অহীন্দ্র ঢালি৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ৷
নির্যাতিতার বয়ান অনুযায়ী, লক্ষ্মীপুজোর রাতে ঘটনাটি ঘটে৷ ওই প্রৌঢ় তার প্রতিবেশী৷ তাকে মেয়েটি দাদু বলে ডাকে৷ সেই রাতে প্রসাদ খাওয়ানোর জন্য মেয়েটিকে ডাকে অহীন্দ্র৷ তখন তার বাড়িতে কেউ ছিল না৷ সেই সুযোগে একরত্তি মেয়েটির উপর অত্যাচার চালায় অভিযুক্ত৷
আরও পড়ুন: বিমা কর্মী খুনে ধৃত চার
যদিও নিজের চেষ্টায় সফল হয়নি সে৷ তার কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হয় ওই নাবালিকা৷ পরে বাড়ির অভিভাবকদের বিষয়টি জানায়৷ নির্যাতিতার বাড়ির লোকজন জগদ্দল থানায় ওই ব্যক্তির নামে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে।
বৃহস্পতিবার রাতে তদন্তে নেমে অভিযুক্ত অহিন্দ্র ঢালিকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয় পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন: কালীপুজোর আগে শহরের প্রাণকেন্দ্রের বাজি বাজারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
শুক্রবার ধৃতকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্ত অহিন্দ্র ঢালিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শুক্রবারই বারাকপুর আদালতে শিশুটির গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: একপ্রকার প্রশাসনের মদতে রমরমিয়ে চলছে বেআইনি মদ ব্যবসা
The post বিকৃত যৌনাচারের অভিযোগে গ্রেফতার প্রৌঢ় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OWewer
No comments:
Post a Comment