Saturday, October 27, 2018

নাগেরবাজারে আগুন, ধূলিসাৎ বহু ঝুপড়ি

কলকাতা: সাত সকালের আগুনে ধূলিসাৎ হয়ে গেল মাথা গোঁজার আস্তানা। বিপাকে বহু মানুষ।

শনিবার সকালের দিকে আগুন লাগে দমদমের নাগেরবাজার এলাকায়। যার জেরে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে বহু মানুষের সহায় সম্বল।

আরও পড়ুন- গ্রাম বাংলায় মমতার ঘর ভাঙিয়ে শক্তি বাড়াল মোদীর দল

নাগেরবাজারের জায়গার হরিহরনগরের ১১ নম্বর মনসা বাড়ি এলাকায় অনেকগুলি ঝুপড়ি ছিল। এদিন সকালে সেখানেই আগুন লাগে। আগুনের তীব্রতায় ধূলিসাৎ হয়ে গিয়েছে সাতটি ঝুপড়ি। কিছুই আর অবশিষ্ট নেই।

প্রচুর সামগ্রী নষ্ট হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। ঠিক কী কারণে আগুন লেগেছে সেই বিষয়ে এখনও কিছু জানাননি দমকলের আধিকারিকেরা।

The post নাগেরবাজারে আগুন, ধূলিসাৎ বহু ঝুপড়ি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CGWzt6

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez