Sunday, June 10, 2018

সাধারণ মানুষের ঘরে থাকা টাকার অঙ্ক বেড়ে হয়েছে দ্বিগুণ: RBI

নয়াদিল্লি: সাধারণ মানুষের কাছে থাকা টাকার পরিমাণ বেড়েছে রেকড পরিমানে। নোট বাতিলের পর দেশের মানুষের কাছে থাকার টাকার পরিমাণ কমে গিয়ে হয়েছিল ৭.৮ লক্ষ টাকা। সেই টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে ১৮.৫ লক্ষ টাকা হয়েছে। আরবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী এই হিসেব পাওয়া গিয়েছে।

একইসঙ্গে রিজার্ভ ব্যাংকের যে পরিমাণ টাকা বাজারে রয়েছে তার পরিমাণও অনেকটা বেড়েছে। নোট বাতিলের পর অর্থঅৎ ২০১৬-র শেষে ৮.৯ লক্ষ টাকা ছিল বাজারে। সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৩ লক্ষ টাকা।

কয়েক মাস আগেই দেশের বিভিন্ন প্রান্তে ‘ক্যাশ ক্রাঞ্চের যে অভিযোগ উঠছিল, তার সঙ্গে রিজার্ভ ব্যাংকের এই তথ্যের বড়সড় অমিল রয়েছে। এই রিপোর্ট বলছে, মানুষের কাছে অনেক বেশি পরিমাণ নগদ টাকা রয়েছে।

‘currency with the public’ ও ‘currency in circulation’ অর্থাৎ সাধারণের কাছে থাকা টাকা ও বাজারে থাকা মোট টাকার পরিমাণ নোট বাতিলের আগেও এত বেশি ছিল না বলে জানা গিয়েছে। ২০১৬-র ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্তের পর বাতিল করে দেওয়া হয়েছিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। রাতারাতি বাতিল হয়েছে বাজারে থাকা ৮৬ শতাংশ নগদ টাকা। দেশের মানুষ বাতিল নোট বদল করার সময় দেওয়া হয়। প্রায় ৯৯ শতাংশ নগদ টাকা ফিরে আসে সরকারের ঘরে।

আরবিআই-এর দেওয়া তথ্য বলছে, ২০১৭-র ৩০ জুনের মধ্যে ১৫.২৮ লক্ষ কোটি টাকা ফিরিয়ে দিয়েছে মানুষ।

আবার মাস কয়েক আগে ক্যাশ ক্রাঞ্চের খবর ছড়িয়ে পড়ে। এটিএমে টাকা মিলছে না বলে অভিযোগ উঠতে শুরু করে। এরপর ৫০০ টাকার নোটের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কথা বলে সরকার।

উল্লেখ্য, দেশের অন্তত ১০ রাজ্যে এটিএম-এ নোটের হাহাকার শুরু হয়ে গিয়েছিল কিছুদিন আগেই। বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাত সহ একাধিক রাজ্যে এটিএমের সামনে বিরাট লাইন পড়ে ‌যায়। বহু জায়গায় এটিএম-এ নো ক্যাশ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এরপরই অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, নোটের এই সংকট সাময়িক। দেশের কয়েকটি রাজ্যে হঠাৎ টাকার জোগান বেড়ে ‌যাওয়ায় অন্যান্য রাজ্যগুলিতে তার প্রভাব পড়েছে বলে জানানো হয়।

The post সাধারণ মানুষের ঘরে থাকা টাকার অঙ্ক বেড়ে হয়েছে দ্বিগুণ: RBI appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JyifrZ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez